গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চুমুর দৃশ্য করতে বাধ্য হতেন বলিউডের জেরিন খান

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১ পিএম, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ০০:৩৫ এএম ২০২৬
চুমুর দৃশ্য করতে বাধ্য হতেন বলিউডের জেরিন খান
ছবি

ছবি সংগৃহীত

২০১০ সালে সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী জেরিন খানের। এরপর ‘হাউজফুল ২’ ও ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। তবে ‘হেট স্টোরি ৩’–এ সাহসী দৃশ্যে অভিনয়ের পর থেকেই নানা সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে।

সম্প্রতি পূজা ভাটের সঙ্গে একটি পডকাস্টে এসে বলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জেরিন খান। তিনি জানান, ‘হেট স্টোরি ৩’ করার পর থেকেই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে যায় তার প্রতি।

জেরিনের ভাষ্য, ‘হেট স্টোরি ৩ ছবির পর থেকেই মানুষ আমাকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, আমি নাকি অভিনয় পারি না বলেই পোশাক খুলে জনপ্রিয়তা পেতে চাই।’

শুধু ‘হেট স্টোরি ৩’ নয়, ‘অকসর ২’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতাও তার কাছে সুখকর ছিল না বলে জানান এই অভিনেত্রী। জেরিন বলেন, ছবিটির গল্প তাকে যেভাবে বোঝানো হয়েছিল, বাস্তবে শুটিং হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে।

তিনি বলেন, ‘আমি যখন ‘অকসর ২’ ছবির শুটিং শুরু করি, তখন বুঝতে পারি বিষয়টা অন্যরকম। আমাকে বলা হয়েছিল ছবিতে তেমন সাহসী দৃশ্য থাকবে না। কিন্তু সেটে গিয়ে দেখি প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে চুমুর দৃশ্যে অভিনয় করতে হচ্ছে।’

জেরিন আরো জানান, এক পর্যায়ে তাকে হঠাৎ করেই অন্তর্বাস পরে একটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়, যা তার কাছে অপ্রত্যাশিত ছিল। এ নিয়ে তিনি পরিচালকের সঙ্গে কথাও বলেন।

অভিনেত্রীর দাবি, ‘দৃশ্যের প্রয়োজনে অভিনয় করতে আমার সমস্যা নেই। কিন্তু আমাকে যে ধরনের গল্প বলা হয়েছিল, বাস্তবে ছবির শুটিং সেভাবে হয়নি। ‘হেট স্টোরি ৩’ সফল হওয়ার পর অনেক কিছুই বদলে যায়।’

এই বিষয়টি নিয়ে নির্মাতাদের সঙ্গে তার মনোমালিন্যও তৈরি হয়েছিল বলে জানান জেরিন। তবুও মাঝপথে কাজ ছেড়ে দেওয়া পেশাদার আচরণ নয় মনে করে তিনি শুটিং চালিয়ে যান।

অভিনেত্রী আরো অভিযোগ করেন, ছবিতে অভিনয় করলেও পরবর্তীতে ‘অকসর ২’–এর বিশেষ প্রদর্শনীতেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বলিউডের অন্দরমহলের এমন নানা অভিজ্ঞতার কথাই এভাবে প্রকাশ্যে এনেছেন জেরিন খান।

এসি/আপ্র/১৬/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে