গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০০ পিএম, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:৪৫ এএম ২০২৬
রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা
ছবি

ছবি সংগৃহীত

ঢাকায় এক পথচারীকে প্রকাশ্যে মারধর, কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মনিকা কবিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে ঢাকা জেলা দক্ষিণের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ আল ইসলাম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে গুলশান থানার ওসিকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন সাজ্জাদ আল ইসলাম।


মামলায় অভিযোগ করা হয়, মঙ্গলবার (১০ মার্চ)  বিকাল ৪টার দিকে গুলশান-২ রয়েল ব্লুয়ের বিপরীত পাশ দিয়ে এক বৃদ্ধ চলাচল করছিলেন। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে মনিকা কবির টিকটক করার এক পর্যায়ে বৃদ্ধ ব্যক্তির ব্যাগের কোনায় আসামির গায়ে লাগে। 

মনিকা কবির ওই বৃদ্ধকে আক্রমণ করে ব্যাগ নিক্ষেপ করে মারধর করেন। ইচ্ছাকৃতভাবে ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। 

যার ফলে ভূক্তভোগী ব্যক্তি আরও অপমান ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে। মামলাটি আমলে গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হতে সমন বা গ্রেফতারি পরোয়ারা জারির প্রার্থণা করেন সাজ্জাদ।

 


ডিসি/আপ্র/ ১২/৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে