গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মেনু

বাফটায় মণিপুরি চলচ্চিত্রের জয়, সর্বাধিক পুরস্কার পেলো ডিক্যাপ্রিওর ছবি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩৩ এএম ২০২৬
বাফটায় মণিপুরি চলচ্চিত্রের জয়, সর্বাধিক পুরস্কার পেলো ডিক্যাপ্রিওর ছবি
ছবি

ছবি সংগৃহীত

বাফটা অ্যাওয়ার্ডসে বড় জয় পেলো হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা চলচ্চিত্রসহ সর্বাধিক ৬টি পুরস্কার জিতলো এটি। সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে ভারতের মণিপুরি ভাষায় নির্মিত ‘বুং’। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির নির্মাতা পল টমাস অ্যান্ডারসন সেরা প্রযোজক, সেরা পরিচালক ও সেরা রূপান্তরিত চিত্রনাট্য বিভাগের স্বীকৃতি বাগিয়ে নিয়েছেন। রাজনৈতিক থ্রিলার সিনেমাটিতে দুর্নীতিগ্রস্ত সামরিক কর্মকর্তা কর্নেল স্টিভেন জে. লকজো চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন আমেরিকান তারকা শন পেন। 

লক্ষ্মীপ্রিয়া দেবী পরিচালিত মণিপুরি ছবি ‘বুং’-এর অন্যতম প্রযোজক বলিউড অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। মণিপুরের উত্তপ্ত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে স্থানীয় এক কিশোরের দিনলিপি তুলে ধরা হয়েছে ছবিটিতে। তার নাম বুং। ছেলেটি নিজের হারানো বাবাকে খুঁজে পেতে দৃঢ়প্রতিজ্ঞ। কারণ সে জানে, বাবাকে খুঁজে আনলেই মায়ের মুখে হাসি ফুটবে। উত্তর-পূর্ব ভারতের আঞ্চলিক চলচ্চিত্রের জন্য বাফটায় পুরস্কার জয় একটি মাইলফলক বলা যায়।


যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ স্বীকৃতি বাফটার ৭৯তম আসর বসেছিল রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে। লন্ডনের সাউথব্যাংক সেন্টারের রয়েল ফেস্টিভ্যাল মিলনায়তনে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রিটিশ অভিনেতা অ্যালান কামিং। আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস অব ওয়েলস ক্যাথেরিন।


নরওয়ের পারিবারিক ড্রামা ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে।  তিনটি করে পুরস্কার জিতেছে মেক্সিকান নির্মাতা গিয়ের্মো দেল তোরোর ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও অস্কারে মনোনয়নে রেকর্ড গড়া ভ্যাম্পায়ার-হরর ‘সিনার্স’। ব্রিটিশ তারকা উনমি মোসাকু ‘সিনার্স’-এ অ্যানি চরিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন। সিনেমাটির পরিচালক রায়ান কুগলার সেরা মৌলিক চিত্রনাট্যের স্বীকৃতি পেয়েছেন। এছাড়া সেরা আবহ সংগীত বিভাগে ‘সিনার্স’-এর জন্য পুরস্কার জিতেছেন সুইডিশ সুরকার লুদভিগ ইয়োরানসন।


হলিউডের দুই হেভিওয়েট তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও টিমোতি শালামেকে হটিয়ে সেরা অভিনেতার ট্রফি জিতে চমক দেখিয়েছেন রবার্ট আরামেয়ো। ‘আই সোয়্যার’ ছবির জন্য এই স্বীকৃতি উঠেছে তার হাতে। এছাড়া দর্শক ভোটে বাফটা রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন ৩৩ বছর বয়সী এই ব্রিটিশ তারকা। ব্রিটিশ নির্মাতা কার্ক জোন্স পরিচালিত ‘আই সোয়্যার’ সেরা কাস্টিং স্বীকৃতি পেয়েছে। দুটি পুরস্কার জিতেছে চীনের ক্লোয়ি জাও পরিচালিত ‘হ্যামনেট’। উইলিয়াম শেক্সপিয়রের পরিবারের গল্পে অনুপ্রাণিত ‘হ্যামনেট’ ছবির জন্য প্রত্যাশিতভাবে সেরা অভিনেত্রী হয়েছেন জেসি বাকলি। 

শেক্সপিয়রের স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের চরিত্রে হৃদয়ছোঁয়া নৈপুণ্য দেখিয়েছেন তিনি। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের সিনেমার মধ্য থেকে সেরা কাজগুলো স্বীকৃতি পেয়েছে এবারের আসরে। টেবিল টেনিস ভিত্তিক সিনেমা ‘মার্টি সুপ্রিম’ ১১টি মনোনয়ন পেলেও ফিরেছে শূন্য হাতে।


৭৯তম বাফটা অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (প্রযোজক অ্যাডাম সোমনার, সারা মারফি, পল টমাস অ্যান্ডারসন)
অসাধারণ ব্রিটিশ চলচ্চিত্র: হ্যামনেট (প্রযোজক লিজা মার্শাল, পিপ্পা হ্যারিস, নিকোলাস গন্ডা, স্টিভেন স্পিলবার্গ ও স্যাম মেন্ডেস)
সেরা অভিনেতা: রবার্ট আরামেয়ো (আই সোয়্যার)
সেরা অভিনেত্রী: জেসি বাকলি (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: উনমি মোসাকু (সিনার্স)
সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
অসাধারণ নতুন ব্রিটিশ গল্পকার, পরিচালক অথবা প্রযোজক: মাই ফাদার’স শ্যাডো (আকিনোলা ডেভিস জুনিয়র)
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র: সেন্টিমেন্টাল ভ্যালু (নরওয়ে)
সেরা প্রামাণ্যচিত্র: মিস্টার নোবডি অ্যাগেনস্ট পুতিন
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: জুটোপিয়া টু (ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স)
সেরা শিশুতোষ ও পারিবারিক চলচ্চিত্র: বুং
সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স (রায়ান কুগলার)
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (পল টমাস অ্যান্ডারসন)
সেরা মৌলিক আবহ সংগীত: সিনার্স (লুদভিগ ইয়োরানসন)
সেরা চিত্রগ্রহণ: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (মাইকেল বাউম্যান)
সেরা পোশাক পরিকল্পনা: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা চলচ্চিত্র সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (অ্যান্ডি জার্গেনসেন)
সেরা শিল্প নির্দেশনা: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা মেকআপ ও চুলসজ্জা: ফ্রাঙ্কেনস্টাইন
সেরা শব্দ: এফওয়ান
সেরা স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

 

ডিসি/আপ্র/২৩/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা
২৩ ফেব্রুয়ারি ২০২৬

আমরা যেন বারবার বাধার শিকার না হই : ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের স্পষ্টভাষী স্বভাব আর ভিন্নধর্মী জীবনদর্শনের...

আবারো গ্রেফতার নোবেল
২৩ ফেব্রুয়ারি ২০২৬

আবারো গ্রেফতার নোবেল

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেফতার হয়েছেন। আজ (২৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধ...

রোজা রেখে শুটিংয়ে ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম: মৌসুমী হামিদ
২৩ ফেব্রুয়ারি ২০২৬

রোজা রেখে শুটিংয়ে ভুল করে পানি খেয়ে ফেলেছিলাম: মৌসুমী হামিদ

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শোবিজে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী ও মডেল মৌসুমী হামিদ। নাটক...

বিয়ের আগেই কৃতি স্যাননের হানিমুন!
২২ ফেব্রুয়ারি ২০২৬

বিয়ের আগেই কৃতি স্যাননের হানিমুন!

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লন্ডনের রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটছেন কৃতি ও কবীর। এসময় কৃতির পরনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাজারে কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সংকটের সুযোগে অতিরিক্ত দাম নিচ্ছে, এর মধ্যেই সরকার গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে। এটা কতটা যুক্তিসঙ্গত মনে করেন?

মোট ভোট: ৩ | শেষ আপডেট: 3 সপ্তাহ আগে