গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে: ভাবনা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪২ এএম ২০২৬
প্রতারক পুরুষ বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে: ভাবনা
ছবি

ছবি সংগৃহীত

ছোটপর্দা থেকে বড়পর্দা-দুই মাধ্যমেই কাজ করছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এবার সামাজিকমাধ্যমে মন্তব্য করে নতুন করে আলোচনায় তিনি।


ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘প্রতারক পুরুষ’ ও ‘বিশ্বাসঘাতকতা’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন ভাবনা। যদিও তিনি নির্দিষ্ট করে কারও নাম বা কোনো ঘটনার উল্লেখ করেননি।


পোস্টে ভাবনা লেখেন, একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে, কিন্তু আল্লাহ তা একসময় প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য, যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ এমন সবকিছুই দেখেন, যা সে দেখতে পায় না।


ওয়ান শোল্ডার টপে ভাবনা, দেখুন ৫টি ছবি


প্রতারক পুরুষের মিথ্যাচার ও নীরবে ভেঙে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, নারীটির অনুপস্থিতিতে বলা প্রতিটি মিথ্যা, নীরবে ভেঙে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি, তার কান্নার সময়ে পুরুষটির ভান করা নিশ্চুপ স্বাভাবিক আচরণ-সবকিছুই।


ভাবনা মনে করেন, চালাকির আশ্রয় নিয়ে কেউ সাময়িকভাবে সত্য আড়াল করলেও শেষমেশ সেই মুখোশ খুলেই যায়। তার ভাষায়, একজন পুরুষ ভাবতে পারে যে সে এতটা বুদ্ধিমান যে তার কৃতকর্মের চিহ্ন মুছে ফেলতে পারবে। কিন্তু লুকানো কিছুই চিরকাল লুকিয়ে থাকে না। আল্লাহ সত্য প্রকাশ করেন তাকে ধ্বংস করার জন্য নয়, বরং তার হৃদয়কে যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য।

রেড হট যত লুকে ভাবনা



পোস্টে ভাবনা লেখেন, বিশ্বাসঘাতকতা হয়তো গোপনে ঘটে, কিন্তু তার প্রকাশ হলো ঐশ্বরিক সুরক্ষা। আল্লাহ যখন পর্দা সরিয়ে দেন, সেটি শাস্তি নয়; সেটি উদ্ধার। আর এখন আমি গর্বের সঙ্গে বলতে পারি, আলহামদুলিল্লাহ।


ওআ/আপ্র/১০/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

নারীদের নিয়ে তামাশা বন্ধের আহ্বান হানিয়া আমিরের
১৯ সেপ্টেম্বর ২০২৬

নারীদের নিয়ে তামাশা বন্ধের আহ্বান হানিয়া আমিরের

নারীদের চেহারা, শরীর, বয়স কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে হাসি-তামাশা ও কনটেন্ট তৈরির প্রবণতার বিরুদ্ধে সর...

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে