গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:২৫ এএম ২০২৬
আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত
ছবি

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

ঢাকা ১৭ আসনের ভোটার মিষ্টি জান্নাত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটাধিকার প্রয়োগ করতে নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি। এটি তার দ্বিতীয়বার ভোট প্রদান।

ভোট প্রদানের পর সংবাদমাধ্যমে মিষ্টি জান্নাত বলেন, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এটি আমার দ্বিতীয়বার ভোট। ভোট দিতে পেরে ভালো লাগছে।

মিষ্টি জান্নাত আরো বলেন, ভোট দেওয়ার পরিবেশ ভালো। আগেরবারও পরিবেশ ভালো পেয়েছি। পরিবর্তনের সরকার চাই। যিনি আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করবে। প্রতি সরকারই আশ্বাস দিয়ে চলে যায় উন্নয়ন হবে কিন্তু শেষ পর্যন্ত হয় না। এবার যেন সেটা না হয়। আমি চাই নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়ন করুক।

এরপরই অভিনেত্রী বলেন, আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল। এবারও জিতবে আশা করি।

ভোট দিতে সাদা বোরকায় ঘোমটা দিয়ে ভোট কেন্দ্রে আসেন মিষ্টি জান্নাত। ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া নতুন সরকার চলচ্চিত্রের উন্নয়নে কাজ করবে, এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর।

এসি/আপ্র/১২/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে