গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:৪৯ এএম ২০২৬
প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত চান বুবলী
ছবি

শবনম বুবলী -ছবি সংগৃহীত

‘আমরা যেন নিরাপদ থাকতে পারি। নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য যেন না থাকে। সব মিলিয়ে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি চাই।’ নতুন সরকারের কাছে এমন প্রত্যাশার কথা জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। 

তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রত্যেকের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত হোক। সেই প্রত্যাশা থেকেই একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি।’ আগামীকাল দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 

এই নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে যেমন আগ্রহ ও প্রত্যাশা দেখা যাচ্ছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও নির্বাচনের ফলাফল ও ভবিষ্যৎ সরকার নিয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। তাদের মতোই বুবলীও জানালেন তার প্রত্যাশার কথা। 

এদিকে, নানামাত্রিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। চলতি বছরের শুরুতে ‘প্রেশার কুকার’ নামের একটি সিনেমার কাজ করছেন। সিনেমাটির পরিচালক রায়হান রাফী। ছাড়াও ‘ঢাকাইয়া দেবদাস’ নামে তিনি আরও একটা সিনেমায় অভিনয় করছেন।


কাজের বাইরে সম্প্রতি গুঞ্জন ওঠেছে আবারও মা হতে যাচ্ছেন বুবলী। এরইমধ্যে তিনি নাকি পাঁচ মাসের অন্তঃসত্ত্বাও। যদিও বুবলী এ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি। গত বছরের শেষের দিকে ছেলে বীরকে নিয়ে শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্রে দীর্ঘ ছুটি কাটানোর পরই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ওঠে। 

পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলীর দ্বিতীয় সন্তানেরও বাবা হতে যাচ্ছেন শাকিব খান, এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে শোবিজে। এ বিষয়ে অবশ্য শাকিবও কোনো স্পষ্ট অফিশিয়াল মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে, শাকিব খানের পরামর্শে সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে উড়াল দিচ্ছেন বুবলী।

 

ডিসি/আপ্র/১১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর
১১ সেপ্টেম্বর ২০২৬

সুযোগ পেলে মিমের সঙ্গে নায়ক হবেন আলমগীর

কিংবদন্তি অভিনেতা আলমগীর তাঁর দীর্ঘ অভিনয়জীবনে সমসাময়িক অনেক নায়িকার পাশাপাশি পরবর্তী প্রজন্মের অভিন...

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’
১১ সেপ্টেম্বর ২০২৬

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘পাসুরি’

পাকিস্তানের কোক স্টুডিওর জনপ্রিয় গান ‘পাসুরি’ ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে। ২০২২ সাল...

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা
১০ সেপ্টেম্বর ২০২৬

হামলার পর ভালোবাসায় অভিভূত বাঁধন, জানালেন কৃতজ্ঞতা

ইতালির ভেনিসে হামলা ও হেনস্থার শিকার হওয়ার পর দেশ-বিদেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছেন অভিনেত্র...

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে