গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৪৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৩৯ এএম ২০২৬
প্রকাশ্যে এলো জুবিনের অপ্রকাশিত গান
ছবি

ছবি সংগৃহীত

অনন্য গায়কীতে উপমহাদেশ মাতিয়েছিলেন। গত বছরের আজকের দিনে আচমকাই উড়াল দিলেন অনন্তলোকে। জুবিন গার্গের মৃত্যু এখনো মেনে নিতে পারছে না তার কোটি ভক্ত। ভারতের জনপ্রিয় এই শিল্পী বাংলাদেশেও গান করেছেন। 

 

তেমনই একটি গান এতদিন ছিল অপ্রকাশিত। আজ জুবিনের প্রয়াণ দিবস উপলক্ষে ‘ফেলে আসা’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে। এতে জুবিনের সঙ্গে দ্বৈত গেয়েছেন রত্না সাহা। 

 

তার ইউটিউব চ্যানেলেই উন্মুক্ত করা হয়েছে গানটি। এর কথা লিখেছেন কলকাতার জনপ্রিয় গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন আসামের সংগীত পরিচালক রিজওয়ান ইয়াসিন এবং সংগীতায়োজনে শুভায়ু ভট্টাচার্য। 

গানটির ভিডিও নির্মাণ করেছেন পাভেল মাহমুদ জয়। চিত্রগ্রহণে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান। এতে অভিনয় করেছেন তারেক জামান তানজ ও ফাইজা ইসলাম। শিশুশিল্পী হিসেবে রয়েছে রুদ্রনীল দত্ত, তূর্যনিনাদ দত্ত ও শ্রেষ্ঠা তুলসিয়ান।


প্রিয় চট্টোপাধ্যায়ের মাধ্যমে জুবিন গার্গের সঙ্গে গানটি গাওয়ার সুযোগ পান রত্না সাহা। জুবিনের গান শুনে বেড়ে ওঠা রত্নার কাছে তার সঙ্গে গান গাওয়ার সুযোগ ছিল দীর্ঘদিনের এক স্বপ্ন। সেই স্বপ্ন একসময় পূরণও হয়। তবে গানটি প্রকাশের আগেই পৃথিবী ছেড়ে যান নন্দিত এই শিল্পী। 

গানটি নিয়ে রত্না সাহা বলেন, ‘আমি অনেক সৌভাগ্যবান যে এত বড় একজন শিল্পীর সঙ্গে গান গাইতে পেরেছি। আমি জুবিন গার্গ দাদার গান শুনে বড় হয়েছি। স্বপ্ন ছিল তার সঙ্গে একটি গান গাইবো। সেটা করতে পেরে অনেক খুশি। 

তবে তিনি বেঁচে থাকলে হয়তো এই সময় তার অনুভূতি জানতে পারতাম। সেটা আমার জন্য একটা বড় আক্ষেপ। তারপরও তিনি আমার জন্য যে উপহার রেখে গেছেন, এটাই আমার সংগীতজীবনের অনেক বড় পাওয়া।”

ডিসি/আপ্র/১৯/০৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে
১৯ সেপ্টেম্বর ২০২৬

ইত্যাদি এবার জামালপুরে, যা থাকছে আসন্ন পর্বে

দর্শকনন্দিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। অন...

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’
১৯ সেপ্টেম্বর ২০২৬

সীমান্তের গল্প নিয়ে সিনেমা ‘ডাঙগোয়াল’

কাঁটাতার, চোরাচালান আর সীমান্তঘেঁষা মানুষের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘...

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা
১৯ সেপ্টেম্বর ২০২৬

নীরবতা ভেঙে যা বললেন ক্যাটরিনা

মা হওয়ার পর স্বাভাবিকভাবেই চেহারা ও স্বাস্থ্যে পরিবর্তন এসেছে ক্যাটরিনা কাইফের। সম্প্রতি এক অনুষ্ঠান...

জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান
১৯ সেপ্টেম্বর ২০২৬

জটিল রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন হলিউড তারকা ও ইনফ্লুয়েন্সার কিম কার্দাশিয়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে