গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আবারো মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বুবলী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯ পিএম, ১৯ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:৫২ এএম ২০২৬
আবারো মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বুবলী
ছবি

ছবি সংগৃহীত

ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলী আবারো মা হওয়ার গুঞ্জনকে কেন্দ্র করে আলোচনায় রয়েছেন। প্রথম সন্তানের জন্মের পাঁচ বছর পেরোনোর পর এই গুঞ্জন নতুন করে প্রকাশ্যে এসেছে। গত বছরের শেষে ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খানের সঙ্গে ছুটি কাটানোর পর থেকে শুরু হয় বুবলির দ্বিতীয়বার মা হওয়ার খবরের জল্পনা।

সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে হাজির হন বুবলী। তার পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবিবাম্প স্পষ্ট হয়ে ওঠায় মিডিয়ায় নতুন করে গুঞ্জন সৃষ্টি হয়।

অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বুবলী সরাসরি মন্তব্য না করে কৌশল ব্যবহার করেছেন। তিনি বলেন,

‘ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকবেই, সেটাকে আমি সম্মান করি। আজ যেহেতু একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে এসেছি, তাই এই আলোচনা আপাতত থাক।’

তিনি ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের বিষয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। বুবলী বলেন,

‘আমি একাধিক নিউজ দেখেছি যেখানে আমার বক্তব্য না নিয়েই লেখা হয়েছে- ‘বুবলী বলেছেন’। এটা ঠিক নয়। অনেক সময় ফোনে পাওয়া যায় না, কিন্তু অন্তত একটি মেসেজ আশা করা যায়। মেসেজের উত্তর না দিলে সেটা মানে আমরা আপাতত ওই বিষয়ে কথা বলতে চাইছি না। অথচ আমার সঙ্গে কথা না বলেই বক্তব্য বানানো দুঃখজনক।

বর্তমানে বুবলী বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। রোজার ঈদে তার নতুন সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসি/আপ্র/১৯/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
১৭ সেপ্টেম্বর ২০২৬

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকাদের একজন আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের ক্যারিয়ার হলেও খুব একটা সফল ন...

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা
১৭ সেপ্টেম্বর ২০২৬

অস্কারের দৌড়ে বাংলাদেশের পাঁচ সিনেমা

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কারের ৯৯তম আসরের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে...

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐশ্বরিক সান্নিধ্যে দাঁড়িয়ে আছি: রাশমিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সংগীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে রুপালি পর্দায়। প্রথম...

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ব্যাচেলর পয়েন্ট তারকা পাভেলের ভিডিও ঘিরে আলোচনা

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও। জনপ্রিয় ধারা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে