গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ২২:২৬ এএম ২০২৬
প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
ছবি

ছবি সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

যেভাবে জানা যাবে ফলাফল

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা এখন অনলাইন এবং মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারছে। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল। ওয়েবসাইটে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখা যাবে।

এদিকে টেলিটকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল মেসেজের মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPE লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: DPE 123456)।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছিল প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ‘ট্যালেন্টপুল’ বা মেধাবৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। এই মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি কোটা নির্ধারিত ছিল। অন্যদিকে সাধারণ বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ হাজার ২৫০টি বৃত্তি পেয়েছে।

বর্তমান বৃত্তির হার অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা প্রতি মাসে ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা করে পাবে। এই বৃত্তির টাকা শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালাতে সহায়তা করবে বলে সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসি/আপ্র/১২/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৯ শতাংশ
১০ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৯ শতাংশ

১৫ বছরের সর্বনিম্ন পাসের হার, শূন্য পাস আট প্রতিষ্ঠানে

এসএসসির ফলে বড় ধস, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাস
১০ আগস্ট ২০২৬

এসএসসির ফলে বড় ধস, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাস

এক বছরে পাস কমেছে ৬.২০ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২২ হাজার; দাখিলে শূন্য পাস মাদরাসা বেড়েছে, কমেছে শতভাগ প...

সমালোচনার পর বিতর্কিত শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন
১০ আগস্ট ২০২৬

সমালোচনার পর বিতর্কিত শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

সমালোচনার মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনী থেকে একটি বি...

বিদেশে শিক্ষার ফি ডেবিট-ক্রেডিট কার্ডে পরিশোধের সুযোগ
১০ আগস্ট ২০২৬

বিদেশে শিক্ষার ফি ডেবিট-ক্রেডিট কার্ডে পরিশোধের সুযোগ

বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় পরিশোধের প্রক্রিয়া আরো সহজ করল বাংলাদেশ ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই