গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:৫৪ এএম ২০২৬
জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

আগামী জুলাই মাস থেকে পাইলট প্রকল্প আকারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ শুরু হবে বলে ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। স্কুলড্রেসের পাশাপাশি শিক্ষার্থীরা পাটের তৈরি স্কুলব্যাগ এবং জুতাও বিনামূল্যে পাবে বলে জানান তিনি।  

বুধবার (২৯ এপ্রিল) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে মাদরাসা ও হাইস্কুল এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবে।

শিক্ষামন্ত্রী জানান, এক লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন পরিমাণে দেবে এসব সামগ্রী।

এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, পাইলট প্রকল্প হিসেবে প্রতি উপজেলার ২টি করে প্রাইমারি স্কুলের ক্লাস ওয়ানে ব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। এ কার্যক্রম আরো বিস্তৃত করতে ব্যবসায়ী এবং তাদের সংগঠনের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

তিনি জানান, সব ছাত্রের জন্য একই রকম এবং সব ছাত্রীর জন্য একই রকম ড্রেস, ব্যাগ ও জুতা হবে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা আছে। প্রধানমন্ত্রী চান ব্যবসায়ী, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংগঠন যেন রাষ্ট্রকে আলাদা করে না দেখে; সেজন্যই তাদের ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার কার্যক্রমে যুক্ত করার কথা বলেছেন।

এসি/আপ্র/২৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নজরুল বিশ্ববিদ্যালয়-বাকৃবির যৌথ রোভার ক্যাম্প অনুষ্ঠিত
০১ আগস্ট ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়-বাকৃবির যৌথ রোভার ক্যাম্প অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রু...

যৌন হয়রানির প্রমাণে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত
৩১ জুলাই ২০২৬

যৌন হয়রানির প্রমাণে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত

ছাত্রীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ; রুবেল আনছারের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত
৩১ জুলাই ২০২৬

সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যা...

দুর্গম অঞ্চলের মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
২৯ জুলাই ২০২৬

দুর্গম অঞ্চলের মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর

দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার মাধ্যমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান বিষয়ে দক্ষতা বাড়াতে প্রযুক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই