গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৮ এএম ২০২৬
ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত
ছবি

ছবি সংগৃহীত

আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।


শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম পান্না বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।


তিনি জানান, রাষ্ট্রীয় শোক ঘোষণা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে ভর্তি পরীক্ষা গ্রহণকে অনুপযুক্ত বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সাবেক শিক্ষার্থী ওসমান হাদীর মৃত্যুতে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন করা হবে। সাহসী জুলাই যোদ্ধা ওসমান হাদী এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।


এ প্রেক্ষিতে আগামীকাল ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি শিগগির বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


এসি/আপ্র/১৯/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে
২০ সেপ্টেম্বর ২০২৬

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, যেসব কাগজপত্র লাগবে

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে নির্বাচ...

বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান
২০ সেপ্টেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়া শিক্ষকদের শতভাগ বেতন চালু করেছিলেন: আমান উল্লাহ আমান

শিক্ষকদের শতভাগ বেতন ও এমপিওভুক্তি সুবিধা কেবল বেগম খালেদা জিয়াই নিশ্চিত করেছিলেন বলে মন্তব্য করেছেন...

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শামসুল হক খান স্কুলের ৮০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
১৯ সেপ্টেম্বর ২০২৬

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শামসুল হক খান স্কুলের ৮০৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০৭ জন মেধাবী শিক্ষার্থীকে জমকালো আয়োজনে ক্রেস্ট ও গাছের...

মহান শিক্ষা দিবস আজ
১৭ সেপ্টেম্বর ২০২৬

মহান শিক্ষা দিবস আজ

আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে বৈষম্যমূলক শিক্ষানীত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই