গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ২ মাসে ২৮ হাজার কোটি টাকা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫৪ এএম ২০২৬
ইন্টারনেট ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ২ মাসে ২৮ হাজার কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় নির্বাচনের আগে দেশে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে লেনদেনে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে জানুয়ারি এবং তার আগের মাস ডিসেম্বরজুড়ে ডিজিটাল লেনদেনের পরিমাণ ও গ্রাহক—উভয়ই বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ব্যবহার করে মোট লেনদেন হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ কোটি টাকা। এর আগের মাস, অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বরে এই পরিমাণ ছিল ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা। ফলে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন বেড়েছে ১০ হাজার ২১২ কোটি টাকা। সব মিলিয়ে নির্বাচনের আগের দুই মাসে লেনদেন বেড়েছে মোট ২৮ হাজার ৩৫৪ কোটি টাকা।

ব্যাংকারদের মতে, ডিজিটাল ব্যাংকিং সেবার প্রতি মানুষের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও ব্যয় বৃদ্ধি পাওয়ায় অর্থ লেনদেনও বেড়েছে। একই সঙ্গে ব্যাংকে সরাসরি না গিয়ে অনেক গ্রাহক অনলাইন প্ল্যাটফর্মে ঝুঁকছেন, যা লেনদেন বৃদ্ধির অন্যতম কারণ।

দেশের ব্যাংকগুলোর মধ্যে অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ‘সেলফিন’ প্ল্যাটফর্মে। মোট লেনদেনের প্রায় অর্ধেকই এই ব্যাংকের গ্রাহকদের মাধ্যমে সম্পন্ন হয়। এছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের ‘নেক্সাস পে’, সিটি ব্যাংকের ‘সিটি টাচ’, ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ এবং ইস্টার্ন ব্যাংকের ‘স্কাই ব্যাংকিং’ প্ল্যাটফর্মেও উল্লেখযোগ্য লেনদেন হচ্ছে। পাশাপাশি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ঢাকা ব্যাংকের অ্যাপেও সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

গ্রাহক সংখ্যার দিক থেকেও প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। জানুয়ারি মাসে দেশে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৮১৮ জনে, যা ডিসেম্বর মাসে ছিল ১ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৮৯১ জন। অর্থাৎ এক মাসে নতুন গ্রাহক যুক্ত হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৯২৭ জন।

একসময় ব্যাংকিং লেনদেন পুরোপুরি নির্ভর করত নগদ অর্থের ওপর। বিল পরিশোধ বা টাকা স্থানান্তরের জন্য ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে সেই চিত্র বদলে গেছে। এখন ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপের মাধ্যমে ঘরে বসেই হিসাবের স্থিতি জানা, টাকা স্থানান্তর, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টিকিট কেনা, কার্ড বিল পরিশোধসহ বিভিন্ন সেবা সহজেই পাওয়া যাচ্ছে।

এসি/আপ্র/১৭/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম
১০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ববাজারে আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত আরো তীব্র হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে।...

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার
০৯ সেপ্টেম্বর ২০২৬

দরপত্র ছাড়া আরো ১৮ কার্গো এলএনজি কিনছে সরকার

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় দরপত্র ছাড়াই...

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত
০৯ সেপ্টেম্বর ২০২৬

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবার বাংলাদেশের ইলিশ চেয়ে আবেদন জানিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। ইলিশ পাঠানোর অ...

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের
০৮ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ সরকারের

দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার। চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে