গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৩ পিএম, ০৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৪৯ এএম ২০২৬
খুলনায় পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

খুলনা মহানগরে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও খুলনা সদর থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কেএমপি ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট ভোর পৌনে ৪টার দিকে খুলনা থানার মোতলেবের মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হক হাওলাদার নামে এক ব্যক্তি আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনার পর গোয়েন্দা পুলিশ তথ্য সংগ্রহ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ডিবি ও খুলনা থানা পুলিশের একটি যৌথ দল নিরালা আবাসিক এলাকার রোড নম্বর-২৯ এর একটি বাসায় অভিযান চালিয়ে শিবলী হোসেন রুবেলকে গ্রেপ্তার করে।

ডেপুটি পুলিশ কমিশনার আহাদুজ্জামান মিয়া বলেন, আটক শিবলী একজন দুর্র্ধষ শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। গুলিবর্ষণের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি
২৬ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক খুললেই বিরোধীদের অপকর্ম দেখা যায়: এ্যানি

তারেক মাহমুদ: ফেসবুক খুললেই বিরোধী দলের নানা অপকর্ম ও সামাজিক অবক্ষয়ের ঘটনা দেখা যায় বলে মন্তব্য করে...

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগরপুরে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ ম...

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার
২৬ সেপ্টেম্বর ২০২৬

গভীর সমুদ্রে বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।শু...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা
২৫ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৫৫) নামে এক কৃষক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই