গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫২ পিএম, ০৫ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:০৮ এএম ২০২৬
টঙ্গীর মাজার বস্তিতে রাতভর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৩
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তিতে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে দেশি অস্ত্র, মাদক ও মাদক বিক্রির টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

বুধবার (৫ আগস্ট) সকালে জিএমপির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি দল টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের খালি বোতল, মাদক বিক্রির নগদ টাকা এবং চুরি-ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানে এসব সামগ্রীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানানো হয়নি।

জিএমপির অতিরিক্ত কমিশনার মো. বেলায়েত হোসেন বলেন, “টঙ্গী এলাকা থেকে মাদক নির্মূলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কাজ করছে। মাদক, অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
সানা/আপ্র/৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক
২২ সেপ্টেম্বর ২০২৬

দুই লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার ও ২ সহযোগী আটক

চট্টগ্রামের পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রির জন্য ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় সা...

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
২২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এ...

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপ...

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২১ সেপ্টেম্বর ২০২৬

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই