গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিল দিতে অস্বীকৃতিতে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০২ এএম ২০২৬
বিল দিতে অস্বীকৃতিতে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: সংশ্লিষ্ট সদস্যদের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া কথিত প্রকল্পের বিল ছাড় না দেওয়ায় মেহেরপুরের আমঝুপি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা সাইফুল ইসলাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে।

রোববার (২ আগস্ট) সকাল ১১টার দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাটির ভিডিও ধারণ করতে গেলে ফয়সাল নামে এক যুবকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলার অভিযোগও করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাসেম এবং ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য বনি খাতুনের নামে দুটি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ওই দুই সদস্যকে বাদ দিয়ে প্রকল্পের কাজ করেন সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম। পরে সংশ্লিষ্ট সদস্যদের অনুমোদন ছাড়াই প্রকল্পের বিল উত্তোলনের চেষ্টা করা হয়।

এ বিষয়ে রোববার সকালে সাইফুল ইসলাম, তার ভাই শফিকুল ইসলামসহ ১০-১২ জনের একটি দল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে তারা প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে বিল ছাড়ের দাবি করেন। সিরাজুল ইসলাম বিল দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

আহত সিরাজুল ইসলাম বলেন, তিনি বর্তমানে আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাবি, সদস্যদের অনুমোদন ছাড়া কোনো বিল দেওয়া আইনসম্মত নয়।

তিনি বলেন, ‘অন্য সদস্যদের নামে প্রকল্প হয়েছে। সংশ্লিষ্ট সদস্যদের বাদ দিয়ে নিজে কাজ করে আবার আমাকে বিল দিতে বলা হয়েছে। আমি বলেছি, মেম্বারদের অনুমোদন ও সভার সিদ্ধান্ত ছাড়া এ ধরনের বিল করা সম্ভব নয়। এ কথা বলার পর পরিষদের সচিব, নিরাপত্তাকর্মীসহ সবার সামনে আমাকে মারধর করা হয়।’

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘আমঝুপি ইউনিয়ন পরিষদের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।’

তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আহত প্যানেল চেয়ারম্যানকে থানায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সত্য হলে এটি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে।’
সানা/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

টাঙ্গাইলে একদিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ, মহুয়া লাগালেন ডিসি
২৯ সেপ্টেম্বর ২০২৬

টাঙ্গাইলে একদিনে পাঁচ হাজার বৃক্ষরোপণ, মহুয়া লাগালেন ডিসি

মোঃ আকরাম হোসেন, টাঙ্গাইল: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা বিভাগের...

কালুরঘাটে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান চলবে
২৯ সেপ্টেম্বর ২০২৬

কালুরঘাটে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান চলবে

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানার কালুরঘাট শিল্প এলাকায় রাস্তা ও ফুটপাত...

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের
২৯ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনের মশকনিধন কার্যক্রম যথেষ্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে