গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ১৬:৪৮ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় ঘিরে দিনাজপুরে প্রস্তুতি সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দের নির্ধারিত মতবিনিময় অনুষ্ঠান উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর জেলা ইউনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে দিনাজপুর শহরের স্টেশন রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদ দিনাজপুর ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মোকশেদ আলী মঙ্গলিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, সদস্যসচিব মো. সিদ্দিকুল হক বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল হক ছুটু, সদর থানা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ারুল ইসলাম চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদির জুয়েলসহ অন্য নেতারা।

সভায় আসন্ন মতবিনিময় অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয় এবং দিনাজপুর জেলা ইউনিটের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা মুক্তিযোদ্ধাদের অধিকার, মর্যাদা ও সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সানা/আপ্র/০১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
১৯ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে সন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল ৩ শিশুর

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানসহ বিষপান করেছেন বাবা। এ ঘটনায় তিন শিশুর মৃত্যু হলেও গুরুতর মুমূর্ষু...

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত
১৭ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত

ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখ...

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা

রাজশাহীর পদ্মা নদীতে গতকাল বুধবার রাতে হঠাৎ দমকা হাওয়া ও পানির তোড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ থ...

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে