গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৮ পিএম, ০১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২২ এএম ২০২৬
খুলনায় বিভাগীয় পাঠক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি (তৃতীয় সংশোধিত) প্রকল্প’-এর আওতায় খুলনা বিভাগীয় পর্যায়ের পাঠক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বয়রার বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোছা. মরিয়ম বেগম।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো. সাইফুল ইসলাম।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পাঠক সমাবেশ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বিস্তার এবং তরুণ প্রজন্মকে বইমুখী করার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বই পৌঁছে দিয়ে পাঠাভ্যাস সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে গ্রন্থাগারভিত্তিক জ্ঞানচর্চা আরো গতিশীল করার উদ্যোগ অব্যাহত থাকবে।
সানা/আপ্র/০১/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
১৬ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এতিম ভাতিজার নির্মাণাধীন বাড়ি...

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে...

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: ‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোর...

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার

মেহেরপুরে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও মাদক বিক্রির নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেফতার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই