গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

১২ দফা দাবিতে ওজোপাডিকো কর্মীদের বিক্ষোভ ও মানববন্ধন

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৪ পিএম, ২৭ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৬ এএম ২০২৬
১২ দফা দাবিতে ওজোপাডিকো কর্মীদের বিক্ষোভ ও মানববন্ধন
ছবি

ছবি প্রতিনিধি

কোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ, অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি এবং আউটসোর্সিং নিয়োগ বাতিল করে স্থায়ীভাবে জনবল নিয়োগসহ ১২ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ (নিবন্ধন নম্বর-বি-২১৪০) বাগেরহাট জেলা শাখা।

শনিবার (২৭ জুন) সকালে বিদ্যুৎ বিতরণ বিভাগ বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যুৎ বিতরণ বিভাগ বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন-সিবিএ বাগেরহাট জেলা শাখার সভাপতি মো. বেদার হোসেন, সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিউল্লা বাবু, উপ-সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আতিয়ার রহমান, মহিলা সম্পাদক সেলিনা বেগম এবং সিবিএ নেতা মো. নাসির উদ্দিন, মো. কামাল হোসেন ও মো. কবির হোসেন।

বক্তারা বলেন, কর্মীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে সিবিএর উত্থাপিত ১২ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সানা/আপ্র/২৭/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে ওসির ঐক্য উদ্যোগ
০৮ আগস্ট ২০২৬

বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে ওসির ঐক্য উদ্যোগ

মাহাবুব রহমান বিপ্লব. বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং স্থানীয়...

ছুটিতে থাকা ৫৬৫ শ্রমিক জানলেন চাকরি নেই
০৮ আগস্ট ২০২৬

ছুটিতে থাকা ৫৬৫ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় গণঅভ্যুত্থান দিবসের ছুটির মধ্যে একটি পোশাক কারখানার ৫...

দাগনভূঞায় ঐতিহ্যবাহী ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
০৬ আগস্ট ২০২৬

দাগনভূঞায় ঐতিহ্যবাহী ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ইমরান হোসেন, ফেনী:  ঐতিহ্যবাহী ৩৬  জুলাই গণঅভ্যুত্থান দিবস ও দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে "জু...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান
০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান

"জুলাই চেতনায় গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই গণঅ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে