গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রৌমারীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:৫২ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১৫:১৯ এএম ২০২৬
রৌমারীতে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ-সার বিতরণ
ছবি

ছবি প্রতিনিধি

মো. আয়নাল হক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খরিপ-২ মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে উপশী রোপা আমন ধান, হাইব্রিড মরিচ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য প্রয়োজনীয় বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়।

বুধবার (২৪ জুন) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি অফিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের হাতে সঠিক সময়ে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তিনি কৃষকদের উন্নত পদ্ধতিতে বীজতলা প্রস্তুত ও বীজ বপনের পরামর্শ দেন। পাশাপাশি কৃষি-সংক্রান্ত যেকোনো বিষয়ে উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

এ সময় ৩ নম্বর বন্দবেড় ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. মাসউদা পারভীন (রিক্তা), উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলামসহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৫/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও তাকে...

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা

চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে