গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিনাজপুরে শ্রমিক পরিবারে ২৫ লাখ ৮০ হাজার টাকা অনুদান

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ১১:২৮ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ০৯:২৪ এএম ২০২৬
দিনাজপুরে শ্রমিক পরিবারে ২৫ লাখ ৮০ হাজার টাকা অনুদান
ছবি

ছবি প্রতিনিধি

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৃত শ্রমিকের পরিবার ও সদস্যদের মেয়ের বিয়ের জন্য মোট ২৫ লাখ ৮০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।

গতকাল শনিবার (১৩ জুন) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর এলাকার পিডিবি মোড়স্থ সংগঠনের নিজস্ব ভবনের সামনে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-রাজ-২৪৫) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ হুমায়ন কবির খান।

সংগঠনের সভাপতি মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী। পরে বিভিন্ন ইউনিটের সাধারণ সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ মিটুল, দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের কর্মকর্তা মো. হুমায়ুন কবির, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জামিয়ার রহমান, দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিকুল ইসলাম।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে মৃত শ্রমিকদের ২৪টি পরিবারের প্রত্যেককে ৫৫ হাজার টাকা করে মোট ১৩ লাখ ২০ হাজার টাকা এবং সদস্যদের মেয়ের বিয়ের জন্য ৬০ জনকে ২১ হাজার টাকা করে মোট ১২ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়। এ দুই খাতে সর্বমোট ২৫ লাখ ৮০ হাজার টাকার এককালীন অনুদান বিতরণ করা হয়েছে।
সানা/আপ্র/১৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১
১৬ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নির্মাণাধীন বাড়ি ভাঙচুরের অভিযোগ, আহত ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এতিম ভাতিজার নির্মাণাধীন বাড়ি...

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে পুলিশের অভিযানে সাত আসামি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করেছে...

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে মাদকবিরোধী কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: ‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোর...

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার
১৬ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে মাদক ও গুলিসহ পিতা-পুত্র গ্রেফতার

মেহেরপুরে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও মাদক বিক্রির নগদ টাকাসহ পিতা-পুত্রকে গ্রেফতার ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই