গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাগেরহাট প্রেসক্লাবে দেশীয় ফল উৎসব

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১১:২৪ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১০:৫৪ এএম ২০২৬
বাগেরহাট প্রেসক্লাবে দেশীয় ফল উৎসব
ছবি

ছবি প্রতিনিধি

দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি এবং এর পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৩ জুন) বিকেলে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এবং পুলিশ সুপার হাসান নাছের রিকাবদার।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, ফল উৎসব বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, সদস্যসচিব এস এম শামছুর রহমান, সহসাধারণ সম্পাদক ইয়ামিন আলীসহ প্রেসক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, দেশীয় ফল শুধু সুস্বাদুই নয়, বরং পুষ্টিগুণেও সমৃদ্ধ। বর্তমান প্রজন্মকে দেশীয় ফলের প্রতি আকৃষ্ট করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও সাংবাদিকদের প্রায় ২০ ধরনের দেশীয় ফল দিয়ে আপ্যায়ন করা হয়। আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, আনারসসহ মৌসুমি নানা ফলের সমাহারে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশীয় ফলের প্রতি মানুষের ভালোবাসা ও সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
সানা/আপ্র/১৪/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৫ সেপ্টেম্বর ২০২৬

সুনামগঞ্জে এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নিজ বসতঘর থেকে জাতীয় নাগরিক পার্টির এক নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে...

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও তাকে...

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা

চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে