গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৭ জুলাই ২০২৬

মেনু

রাজৈরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৮ পিএম, ০৮ জুন ২০২৬ | আপডেট: ০৫:২৪ এএম ২০২৬
রাজৈরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি

ছবি প্রতিনিধি

অনাদি কুমার মন্ডল, মাদারীপুর: মাদারীপুরের রাজৈরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলার বিভিন্ন পেশাজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ জুন ২০২৬ ইং, সোমবার, বেলা ১১ ঘটিকায় রাজৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে রাজৈর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার। তিনি সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, পাইকপাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান মোল্লা, রাজৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান লেবু কাজী, রাজৈর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ জাকির হোসেন, এবং রাজৈর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আলী আহসান প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাদশা ফয়সাল, সহকারী সমাজসেবা কর্মকর্তা সৈয়দ গোলাম মাওলা, ইশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মোল্লা, হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, হরিদাসদি মহেন্দ্রদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, শিক্ষক নেত্রী শামীমা কাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরন হোসেন, আলম দস্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব শিকদার, দৈনিক ইত্তেফাক পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক মতিন খন্দকার, দৈনিক মুক্ত কণ্ঠ পত্রিকার সাংবাদিক আসাদুল হক সনেট, দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অনাদি কুমার মন্ডল, সিএনএন এর সাংবাদিক সাহাদাত হোসেন, দৈনিক বাংলা ৭১ এর রাজৈর উপজেলা প্রতিনিধি বিপুল কুমার দাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে মাদারীপুর জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার শাখারপার প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেলিমের হাতে সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়ক সামগ্রী তুলে দেন।

এছাড়াও মতবিনিময় সভার পূর্বে ও পরে জেলা প্রশাসক মহোদয় রাজৈর উপজেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
সানা/আপ্র/৮/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চায়না দুয়ারি জালে বিপন্ন ঘোড়াঘাটের দেশীয় মাছ
২৭ জুলাই ২০২৬

চায়না দুয়ারি জালে বিপন্ন ঘোড়াঘাটের দেশীয় মাছ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণার পরও দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন খাল,...

সিসিটিভি অচল দুই বছর, নজরদারিহীন লক্ষ্মীপুর শহর
২৭ জুলাই ২০২৬

সিসিটিভি অচল দুই বছর, নজরদারিহীন লক্ষ্মীপুর শহর

তারেক মাহমুদ: আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লক্ষ্মীপুর...

সিভাসুতে চালু হলো ভেটেরিনারি ফার্মেসি
২৭ জুলাই ২০২৬

সিভাসুতে চালু হলো ভেটেরিনারি ফার্মেসি

চট্টগ্রাম অফিস: প্রাণীর উন্নত চিকিৎসাসেবা, রোগ নির্ণয় এবং মানসম্মত ওষুধ সরবরাহ ব্যবস্থাকে আরো শক্তিশ...

টঙ্গীতে আট কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
২৭ জুলাই ২০২৬

টঙ্গীতে আট কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে আট কেজি গাঁজাসহ নার্গিস আক্তার (৩৬) নামে এক নারীকে গ্রে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই