গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৩:৫২ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ২২:৫২ এএম ২০২৬
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০
ছবি

ছবি সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১৬ মে) সকাল আটটার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত হন। তারা মূলত গ্রাফিক্স টেক্সটাইলের কর্মচারী ছিলেন। সংঘর্ষের পর বাসটির চালক গাড়ির ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। উদ্ধারকাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এসি/আপ্র/১৬/০৫/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

স্কুলছাত্রীকে মারধর, ভেঙে গেল তিন দাঁত
২৩ সেপ্টেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে মারধর, ভেঙে গেল তিন দাঁত

বরগুনার বেতাগী উপজেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে...

বদরগঞ্জে যুবক আটক, গৃহবধূকে ছেড়ে দেওয়ার অভিযোগ
২৩ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক আটক, গৃহবধূকে ছেড়ে দেওয়ার অভিযোগ

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চাঁদকুঠি গ্রামে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায়...

দিনাজপুরে অপহরণের পর শিশুহত্যা, প্রধান অভিযুক্তসহ আটক তিন
২৩ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে অপহরণের পর শিশুহত্যা, প্রধান অভিযুক্তসহ আটক তিন

দিনাজপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন টুডুসহ তিনজ...

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
২৩ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আশির্বাদ রহমান: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে