গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে নতুন কুঁড়ি ক্রীড়া কর্মসূচির উদ্বোধন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০৩ মে ২০২৬ | আপডেট: ১৪:২৪ এএম ২০২৬
মেহেরপুরে নতুন কুঁড়ি ক্রীড়া কর্মসূচির উদ্বোধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এস এ খান শিল্টু মেহেরপুর: দেশব্যাপী একযোগে শুরু হয়েছে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক ক্রীড়া কর্মসূচি নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬। এর অংশ হিসেবে মেহেরপুরেও এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (২ মে) বিকাল চারটায় মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগানে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা।

মেহেরপুরে বেলুন উড়িয়ে স্থানীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজ উদ্দীন খান। এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমীরাও অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ধাপে ধাপে তাদের এগিয়ে নেওয়া হবে।

আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচির ধারাবাহিকতায় নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করা এবং মাদকসহ বিভিন্ন অপসংস্কার থেকে দূরে রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। 
‎সানা/আপ্র/৩/৫/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত
১৭ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত

ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখ...

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা

রাজশাহীর পদ্মা নদীতে গতকাল বুধবার রাতে হঠাৎ দমকা হাওয়া ও পানির তোড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ থ...

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা
১৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা

বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব নিয়ে পরিচালিত এক সমন্বিত গবেষণায় শিশুদের হাম আক্রান্ত হওয়ার পেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে