গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১২ আগস্ট ২০২৬

মেনু

পাইকগাছার সংলাপে বক্তারা

উপকূলে লবণাক্ততা বেড়ে সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে

স্নেহেন্দু বিকাশ

স্নেহেন্দু বিকাশ

প্রকাশিত: ১২:২৬ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:৪৫ এএম ২০২৬
উপকূলে লবণাক্ততা বেড়ে সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনার পাইকগাছায় আয়োজিত এক পানি সংলাপে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলের পুকুর ও নলকূপের পানিতে দিন দিন লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ফলে সুপেয় পানির সংকট ক্রমেই তীব্র আকার ধারণ করছে।

গতকাল বুধবার (২৯ এপ্রিল) উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসন এবং পানি ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে সংশ্লিষ্টদের অংশগ্রহণে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলন ত্বরান্বিত হচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ক্রমাগত বাড়ছে। এর ফলে দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার মাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

বক্তারা আরো জানান, এ পরিস্থিতির কারণে নদীভাঙন, বন উজাড়, সুপেয় পানির সংকট ও কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। একই সঙ্গে মানুষের জীবন-জীবিকা ও খাদ্য নিরাপত্তা গভীর হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বন্যা ও লবণাক্ত পানির প্রভাবে ডায়রিয়া, চর্মরোগ, পানিবাহিত নানা রোগ এবং পুষ্টিহীনতাসহ স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

এসব সমস্যা ও সংকট নিরসনে সংলাপে পাইকগাছা ও কয়রার ভুক্তভোগী মানুষ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।

উন্নয়ন সহযোগী সংস্থা লিডার্স-এর আয়োজনে এবং সহযোগী প্রতিষ্ঠানের লাইফ-এর সহায়তায় অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। সংস্থাটির দলনেতা শারমিন আরা লীনার সভাপতিত্বে এবং প্রকল্প কর্মকর্তার সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন সোলাদানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিযুষ কান্তি মণ্ডল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, লিডার্সের সিএম আলমগীর হোসেন ছাড়াও অন্যান্যা বৈরাগী, কাজল রেখা, রেশমা সুলতানা এবং সুফলভোগীদের মধ্যে সুভাষ ঢালী, ত্রেজা গোমেজ, রিনা খাতুন ও ললিতা প্রমুখ। 
সানা/আপ্র/৩০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক
১১ আগস্ট ২০২৬

বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক

মেহেরপুরের ইছাখালী সীমান্ত থেকে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহ...

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল
১১ আগস্ট ২০২৬

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল

যশোরের মণিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতল...

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্...

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই