গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোটরসাইকেলে এসে গুলি করে ইউপিডিএফ সদস্যকে হত্যা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৯:৩১ এএম ২০২৬
মোটরসাইকেলে এসে গুলি করে ইউপিডিএফ সদস্যকে হত্যা
ছবি

ছবি সংগৃহীত

খাগড়াছড়ি সদর উপজেলায় দিনে দুপুরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত খীসা) এক সদস্যকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে বলে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা জানিয়েছেন। তিনি এ ঘটনার জন্য তাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন।

নিহত ৪৭ বছর বয়সী নিউটন চাকমা ওরফে নির্মল রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের সোনাধন চাকমার ছেলে। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি।
অংগ্য মারমা বলেন, ‘সকালে নিউটনসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ি দিক থেকে মোটরসাইকেলে করে আসা আট জনের একটি সশস্ত্র দল অতর্কিত হামলা চালায়। হামলার সময় একজন সদস্য পালিয়ে প্রাণে রক্ষা পেলেও নিউটন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।’ তিনি বলেন, ‘গণতান্ত্রিক ইউপিডিএফের অজিত চাকমার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।’ তবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের কেন্দ্রীয় সংগঠক অমর জ্যোতি চাকমা এ ঘটনার সঙ্গে তাদের দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তিনি বলছেন, এ ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটি তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল হতে পারে। পাহাড়ে অনেকগুলো সংগঠন অন্য কেউ এ ঘটনা ঘটাতে পারে।’

এ প্রসঙ্গে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশ উদ্ধারের পর তদন্তে হলে হত্যার আসল কারণ জানা যাবে।
সানা/আপ্র/৮/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে