গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরায় বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র হামলা, ১০ লাখ টাকা ছিনতাই

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:১৩ এএম ২০২৬
সাতক্ষীরায় বিকাশ এজেন্টের ওপর সশস্ত্র হামলা, ১০ লাখ টাকা ছিনতাই
ছবি

মোকলেছুর রহমান -ছবি আজকের প্রত্যাশা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় মোকলেছুর রহমান নামে এক বিকাশ এজেন্টের ওপর হামলা চালিয়ে নগদ ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে কৃষ্ণনগর বাজারের অদূরে বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মোকলেছুর রহমান কালীগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মোবাইল ব্যাংকিং বিকাশ এজেন্ট এবং কৃষ্ণনগর বাজারে তার একটি দোকান রয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, রোববার বিকেলে মোকলেছুর রহমান মোটরসাইকেলে করে কৃষ্ণনগর বাজারে যাচ্ছিলেন। বাজার থেকে প্রায় এক কিলোমিটার আগে বাঁশতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

হামলায় তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর কৃষ্ণনগরসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সানা/আপ্র/৯/৩/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, চিরকুটে চাপের কথা
১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ, চিরকুটে চাপের কথা

চট্টগ্রামের হালিশহরে জনতা ব্যাংকের এক সহকারী ব্যবস্থাপকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করবে: মেয়র

একেএম ফজলুল হক: সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এ সময়ে মশক নিধন ও জনসচেতনতা ক...

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত
১৪ সেপ্টেম্বর ২০২৬

নীলফামারী জেলা পুলিশের মাস্টার ও কিট প্যারেড অনুষ্ঠিত

মোজাম্মেল হক নয়ন: নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য...

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন
১৪ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৬০ অসহায় নারীর হাতে সেলাই মেশিন

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ৬...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই