গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ০২:০০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১৭ এএম ২০২৬
জামালপুরে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ছবি

প্রতিনিধ্রি পাঠানো ছবি

জামালপুর পৌরসভার রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকার একটি ভাড়াকৃত বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মো. দুলাল নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক দুলালের বর্তমান ঠিকানা রাণীগঞ্জ পতিতাপল্লী। তিনি মৃত ইসমত আলীর ছেলে ও সূর্য বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীগঞ্জ পতিতাপল্লী এলাকায় দুলালের ভাড়াকৃত বসতঘরে গাঁজার পাইকারি ব্যবসা পরিচালনার তথ্য পাওয়া যায়। পরে ওই তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত হওয়ার পর সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে বিভাগীয় সহকারী উপ-পরিদর্শক মো. আরিফ মিয়া, মো. শরিফুল ইসলাম ও মো. আকরাম হোসাইনসহ একটি অভিযানকারী দল ওই বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে বসতঘরটি তল্লাশি করে খাটের নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুলালকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে দুলাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জানান, উদ্ধার করা গাঁজা তিনি জামালপুরের ইসলামপুর থানার ডিগ্রীরচর ফরাজীপাড়া এলাকার মো. শাহ আলীর কাছ থেকে সংগ্রহ করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)-এর খ ধারা লঙ্ঘন করে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা সংরক্ষণের অভিযোগে দুলালের বিরুদ্ধে একই আইনের ৩৬(১)-এর ১৯(গ) ধারায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
সানা/আপ্র/২২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ
২২ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে নারীসহ ছাত্রলীগ নেতাকে রশিতে বেঁধে মারধরের অভিযোগ

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপ...

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২১ সেপ্টেম্বর ২০২৬

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুতে রাতের আঁধারে রডের বদলে বাঁশ দিয়...

মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে
২১ সেপ্টেম্বর ২০২৬

মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে

দুপুরের টিফিনে মিড-ডে মিলের খাবারের সঙ্গে দেওয়া হয়েছিল প্যাকেটজাত দুধ। দুধ খাওয়ার পরপরই একে একে তৃতী...

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই