গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:২২ এএম ২০২৬
ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের’ আওতায় উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নে এ পানির ট্যাংক নির্মাণ করা হয়েছে।

এক লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ১১ লাখ টাকা। প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রাম ও রানীগঞ্জ বাজারসংলগ্ন এলাকার বাসিন্দারা পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহের সুবিধা পাবেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের নিরাপদ ও বিশুদ্ধ পানির সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের উদ্যোগ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে পানি সরবরাহ শুরু হয়েছে। এরই মধ্যে প্রায় ৩০০ গ্রাহক পানির সংযোগ নিয়েছেন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানায়, প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে ৩০০ গ্রাহককে সংযোগ দেওয়া হলেও প্রথম এক বছর কোনো বিল নেওয়া হবে না।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রেজুলেশনের মাধ্যমে ছয় শতাংশ জমি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ রানা বলেন, ‘রানীগঞ্জ বাজার এলাকায় নিরাপদ পানির উৎসের অনেক ঘাটতি রয়েছে। এখন পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। নিয়মিত ও পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত হলে এলাকার মানুষের অনেক উপকার হবে।’

রানীগঞ্জ বাজারের একটি দোকানের স্বত্বাধিকারী সুরুজ্জামান মিয়া বলেন, ‘পানির এই ব্যবস্থা চালু হওয়ায় আমরা অত্যন্ত খুশি।’

৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জনস্বার্থে ছয় শতাংশ জমি প্রকল্পের জন্য ছেড়ে দিতে হয়েছে। মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণ হলে এ জমি দেওয়ার বিষয়টি আমরা সার্থক মনে করব। প্রকল্পটি দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে আরো বেশি গ্রাহককে এ সুবিধার আওতায় আনা হবে বলে আশা করছি।’

এ বিষয়ে ঘোড়াঘাট জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন বলেন, ‘সারা দেশে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।’
সানা/আপ্র/১৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা
১৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা

বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব নিয়ে পরিচালিত এক সমন্বিত গবেষণায় শিশুদের হাম আক্রান্ত হওয়ার পেছ...

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত
১৭ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জ হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু, পরিচয় শনাক্তে তদন্ত

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা...

চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২
১৭ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বহিষ্কৃত ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজির মামলায় ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের বহিষ্কৃত সভ...

আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জাকির হোসেনের
১৭ সেপ্টেম্বর ২০২৬

আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জাকির হোসেনের

বাগেরহাটে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 45 মিনিট আগে