গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গম গাছে দানা হওয়ার আগেই পশুখাদ্য হিসেবে বিক্রি

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ১৭:৩৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:০০ এএম ২০২৬
গম গাছে দানা হওয়ার আগেই পশুখাদ্য হিসেবে বিক্রি
ছবি

ছবি আজকের প্রত্যাশা

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে গম উৎপাদনের লক্ষ্যমাত্রায় বড় ধরনের ধস নেমেছে। অধিক লাভের আশায় কৃষকরা গম পরিপক্ব হওয়ার আগেই কাঁচা গাছ কেটে পশুখাদ্য হিসেবে বাজারে বিক্রি করে দিচ্ছেন। এতে একদিকে যেমন দানাদার খাদ্যশস্য গমের উৎপাদন কমছে, অন্যদিকে আবাদের লক্ষ্যমাত্রাও পূরণ হচ্ছে না। উপজেলার রানীগঞ্জ, বলোগাড়ী, কানাগাড়ী ও ডুগডুগি, ওসমানপুর, ঘোড়াঘাট পৌরসভা, বাজারে দেখা গেছে, আঁটি বেঁধে বিক্রি হচ্ছে সবুজ গম গাছ। প্রতি আঁটি কাঁচা ঘাস হিসেবে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।  কৃষকদের দাবি, এক বিঘা জমির গম পাকিয়ে বিক্রি করলে যেখানে সর্বোচ্চ ১৬ হাজার টাকা পাওয়া যায়, সেখানে কাঁচা গাছ বিক্রি করলে পাওয়া যাচ্ছে ৪০ হাজার টাকারও বেশি। এছাড়া গম পাকতে যে অতিরিক্ত দুই মাস সময় লাগে, সেই সময়ে জমিতে অন্য ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, 'গম পাকানোর চেয়ে কাঁচা অবস্থায় বিক্রি করাই লাভজনক। খরচ কম, টাকাও দ্রুত পাওয়া যায়।'

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত মৌসুমে ১১০ হেক্টর জমিতে গম চাষ হলেও এ বছর তা কমে দাঁড়িয়েছে মাত্র ৫০ হেক্টরে। গম পাকলে তুলনামূলক দাম পাওয়া যায়না । ভুট্টার আবাদ বৃদ্ধি এবং পশুখাদ্য হিসেবে গমের ব্যবহার বেড়ে যাওয়াই এর প্রধান কারণ।

ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় কৃষকরা সেদিকে ঝুঁকছেন। তবে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে এবং পশুখাদ্য হিসেবে এর ব্যবহার রোধে কৃষকদের সচেতন করার কাজ চলছে।

সানা/এসি/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ
১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

বরিশাল নগরের প্যারারা রোডে দৈনিক সমকাল-এর আঞ্চলিক কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক ব্যুরোপ্রধা...

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের
১২ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের

জটিল হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রামের সক্ষমতা বাড়ছে। আধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসাপদ্ধতির ব্যবহার বৃদ্ধি...

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক
১২ সেপ্টেম্বর ২০২৬

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাট দেড় মাস ধরে ভাড়া ন...

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে