গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিনতাইয়ের শিকার ফটোগ্রাফার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:২৯ এএম ২০২৬
বাসার গেটের সামনে দাঁড়িয়ে ছিনতাইয়ের শিকার ফটোগ্রাফার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার নূরজাহান রোডে গভীর রাতে ছিনতাইয়ের শিকার হয়েছেন জুলাই যাদুঘরের ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। কাজ শেষে বাসায় ফেরার পর গেট খোলার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় অস্ত্রের মুখে তার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী লুট করে নেয় দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল)) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, একাধিক ব্যক্তি মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে এবং চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দেয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ব্যাগে থাকা ম্যাকবুক ল্যাপটপ এম-৪ প্রো, সনি এফএক্স-৩ মডেলের ক্যামেরা ও একটি লেন্স ছিনিয়ে নেয় তারা।

ঘটনায় সাঈদ হাসান তানিম আহত হয়েছেন। তিনি জানান, পূর্বাচল ৩০০ ফিট এলাকায় জুলাই যাদুঘরের ফটোশুট শেষে রাত সাড়ে ৩টার দিকে মাইক্রোবাসে করে বাসার সামনে নামানো হয় তাকে। গেট খোলার জন্য অপেক্ষার সময় অস্ত্রধারী দুই ব্যক্তি তার ওপর হামলা চালায়। তারা চাপাতির উল্টো পাশ দিয়ে তার দুই হাত, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মেজবাহ উদ্দিন বলেন, এমন কোনো ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তিনি অবগত নন; বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে।
সানা/আপ্র/১৬/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা, লুট স্বর্ণ-টাকা
০১ আগস্ট ২০২৬

ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা, লুট স্বর্ণ-টাকা

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে ঘরে ঢুকে এক নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যার অভিযোগ...

বাংলাদেশে গ্যাং পরিচালনার নেতৃত্বে থাকা ইমনের আধার কার্ডে নাম ছিল আজাহার
৩০ জুলাই ২০২৬

বাংলাদেশে গ্যাং পরিচালনার নেতৃত্বে থাকা ইমনের আধার কার্ডে নাম ছিল আজাহার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে বড় সাজ্জাদ গ্যাংয়ের বাংলাদ...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
২৯ জুলাই ২০২৬

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে পাঁচ সহযোগীসহ যশোর থেকে গ্রেফতার কর...

কাফরুলে ইউসুফ হত্যাকাণ্ডে চার আসামির আদালতে জবানবন্দি
২৮ জুলাই ২০২৬

কাফরুলে ইউসুফ হত্যাকাণ্ডে চার আসামির আদালতে জবানবন্দি

রাজধানীর কাফরুল এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজ হত্যা মামলায় গ্রেফতার সাত আসামির মধ্যে চারজন আদা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই