গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ০৯ মার্চ ২০২৬ | আপডেট: ১৯:৫৫ এএম ২০২৬
যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে এক যুবককে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মেহেদী হাসান অপু নামের ২৫ বছর বয়সি ওই যুবক সেখানকার মাছের আড়তে কাজ করতেন।
গত রোববার (৮ মার্চ) মধ্যরাতে খবর পেয়ে তার লাশ উদ্ধারের কথা বলেছেন যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু।
গত সোমবার (৯ মার্চ) সকালে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই যুবকের পায়ের রগ কাটা ছিল। এছাড়া শরীরে আরো আঘাতের চিহ্ন রয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত অপু ঝালকাঠির রাজাপুর থানা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।

ওসি রাজু বলেন, মাদক কারবার নিয়ে আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। বিস্তারিত জানতে ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। নিহতের ভাগিনা রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেছেন, অপু যাত্রাবাড়ীর একটি মাছের আড়তে কাজ করতেন এবং শ্রমিক দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সানা/আপ্র/৯/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন
১১ সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক তিনজন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭৪ ভরি স্বর্ণালংকারসহ চোরাচালান চক্রের তিন সদস্যকে...

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল
০৯ সেপ্টেম্বর ২০২৬

কাপড়ের রোলের আড়ালে শাহজালালে মিলল ১,৬৫৫ মোবাইল

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফ্রেইট এলাকা থেকে কাপড়ের রোলের আড়ালে অবৈধভাবে আনা ১...

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি
০৮ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না দিলে ১০০ পুলিশ থাকলেও গুলি, চিকিৎসককে হুমকি

চট্টগ্রামে এক চিকিৎসকের কাছে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ এবং তাঁর সহযোগী মো....

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে