গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৬:১৯ এএম ২০২৬
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

ডারউইনে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম টেস্টের জন্য প্রত্যাশিত দলই ঘোষণা করেছে অজিরা। 

 

আর ম্যাচের দিন সকালেই সম্ভবত একাদশ ঘোষণা করবে সফরকারীরা। শক্তিশালী পেস আক্রমণের মুখোমুখি হতে হবে বাংলাদেশের ব্যাটারদের। প্রত্যাশিতভাবে জশ হ্যাজলউডকে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে স্কট বোল্যান্ডকে। তার সঙ্গে প্রাথমিক দলে থেকেও বাদ পড়া অন্য খেলোয়াড় হলেন জশ ইংলিস। 

 

প্রায় এক বছরের বেশি আগে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রথমবার অস্ট্রেলিয়া তাদের প্রথম সারির পেস বোলারদের একসঙ্গে পাচ্ছে। গত অক্টোবরের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি হ্যাজলউড। ইনজুরিতে খেলা হয়নি অ্যাশেজ সিরিজের কোনও ম্যাচ। প্যাট কামিন্স কেবল একটি ম্যাচ খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। 

 

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ওই একটি ম্যাচই খেলেন তিনি। মিডল অর্ডারে শক্তি বাড়াবে ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টারের জুটি। দুজনের মাঝে আছেন অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গে থাকবেন জেক ওয়েদারাল্ড। 

 

অ্যাশেজেও তারা ওপেনিংয়ে জুটি বেঁধেছিলেন। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর একাদশে ফিরেছেন নাথান লায়ন। 

 

টেস্টের আগের দিন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্যাম্পে কয়েকটি ছোটখাটো চোটের কথা জানিয়ে তার একাদশ ঘোষণা করেননি। তবে নিশ্চিত করেছেন যে লিটন দাস তার জায়গায় খেলার জন্য ফিট আছেন।


বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশ
জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

ডিসি/আপ্র/১২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
২৬ সেপ্টেম্বর ২০২৬

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ

ঢাকা লিগের বাছাইপর্ব থেকে শুরু করে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ—সব স্তর...

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন
২৬ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন

প্রথমবারের মতো ফিফা টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। তার ওপর উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশ...

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম
২৬ সেপ্টেম্বর ২০২৬

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর আক্রমণে জোর দিয়েছিল ইতালি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উ...

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে
২৬ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে

আর্থিক সংকট সামাল দিতে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই