গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সমালোচকদের কড়া বার্তা মেসির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:২০ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:১৪ এএম ২০২৬
সমালোচকদের কড়া বার্তা মেসির
ছবি

ছবি সংগৃহীত

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ঐতিহাসিক এই সাফল্যের পর সমালোচকদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, গত চার বছর ধরে আর্জেন্টিনাই বিশ্বের সেরা দল। এই সাফল্য কোনো ভাগ্য বা উপহার নয়, বরং কঠোর পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্সের ফল।

তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের পর আবারো একটি বিশ্বকাপের ফাইনালে উঠেছি। গত চার বছর ধরে আমরাই বিশ্বের সেরা—কেউ সেটা পছন্দ করুক বা না-ই করুক। আজও আমরা বিশ্বের সেরা দুই দলের একটি। এটি প্রমাণ করে, আমাদের অর্জন কোনো কাকতালীয় ঘটনা নয় এবং কেউ আমাদের কিছু উপহার দেয়নি।’

মেসি আরো বলেন, ‘টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা এমন একটি অর্জন, যা খুব কম দলই করতে পারে। এই দল সেটিই করে দেখিয়েছে।’

আর্জেন্টিনা অধিনায়কের এই মন্তব্যকে দলের সমালোচকদের উদ্দেশে স্পষ্ট জবাব হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনি তুলে ধরেছেন, টানা দুই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেওয়া আধুনিক ফুটবলের অন্যতম বিরল কীর্তি, যা আর্জেন্টিনার ধারাবাহিক শ্রেষ্ঠত্বেরই প্রমাণ।

এসি/আপ্র/১৬/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং
০৬ সেপ্টেম্বর ২০২৬

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যটা পরিষ্কার– বেসবল ও সকারের দেশে ক্রিকে...

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে