গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানচেস্টার সিটির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২ পিএম, ০৪ জুন ২০২৬ | আপডেট: ২২:৪৪ এএম ২০২৬
বিশ্বকাপ স্কোয়াডে সবচেয়ে বেশি খেলোয়াড় ম্যানচেস্টার সিটির
ছবি

ছবি সংগৃহীত

আর মাত্র সপ্তাহখানেক পরই ফিফা ফুটবল বিশ্বকাপ। অংশগ্রহণকারী ৪৮ দলের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। দলগুলোও পৌঁছাতে শুরু করেছে আয়োজক তিন দেশে নিজেদের বেস ক্যাম্পে। 

 

চলছে স্কোয়াডের শক্তি ও দুর্বলতা নিয়ে বিশ্লেষণও। কোন ক্লাব নিয়ে এবারের বিশ্বকাপে সর্বাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন তা নিয়েও আলোচনা চলমান। সম্প্রতি বিবিসি এক প্রতিবেদনে এমন কিছু তালিকা প্রকাশ করেছে। 

 

এ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে বিবিসি। 

তাদের তালিকা অনুযায়ী, স্পেনের স্কোয়াডের ২৬ জনই খেলেন ইউরোপের শীর্ষ ৫ লিগে। ২৫ জন করে শীর্ষে পাঁচ লিগে খেলেন ইংল্যান্ড ও জার্মানি। শীর্ষ পাঁচ লিগের বাইরে খেলা জার্মানির একমাত্র সদস্য ইভান টনি। 

যিনি খেলেন সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে। আর জার্মানির লেরয় সানে বর্তমানে খেলছেন তুরস্কের লিগে গালাতাসারাইয়ের হয়ে।


গত বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স দলের দুজন খেলোয়াড় খেলেন ইউরোপের বাইরে। 

 

সৌদি ক্লাব আল হিলালে খেলেন থিও হার্নান্দেজ এবং এনগোরো কান্তে তুরস্কের ক্লাব ফেনেরবাচেতে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডের ২০ জন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলেন। 

 

বিশ্বকাপে সবচেয়ে বেশি ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় ম্যানচেস্টার সিটির। ক্লাবটির ১৯ খেলোয়াড় এবার বিশ্বকাপের বিভিন্ন দলে খেলবেন। তবে কেবল প্রিমিয়ার লিগ নয়। 

 

সব লিগের সব ক্লাব মিলিয়ে বিশ্বকাপের বিভিন্ন দলে সবচেয়ে বেশি খেলোয়াড় ডাক পেয়েছেনও ম্যানচেস্টার সিটি থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ খেলোড়া বায়ার্ন মিউনিখের। 

 

১৬ জন খেলোয়াড় ডাক পেয়েছে ২২ বছর পর লিগজয়ী আর্সেনাল থেকে। এরে করে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় ডাক পেয়েছে আর্সেনাল থেকে।

 

ডিসি/আপ্র/০৪/০৬/২০২৬

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে