গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আছেন এক বাংলাদেশিও

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২০ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ০৫:০২ এএম ২০২৬
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আছেন এক বাংলাদেশিও
ছবি

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আছেন এক বাংলাদেশিও

ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আগে যা কখনও হয়নি, এবার তাই দেখা যাবে। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে বসবে এবারের ফুটবল বিশ্বকাপে, যেখানে তিনটি দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। 

আর এই তিন ভিন্ন অনুষ্ঠানের একটিতে, কানাডা পর্বে, থাকবে বাংলাদেশি-আমেরিকান ডিজে তারকা সঞ্জয় দেব। বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় প্রতিযোগিতা হতে যাচ্ছে এবারের উত্তর আমেরিকা আসরে। এর পর্দা উঠবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। স্বাভাবিকভাবে তাই এখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ও মূল পর্ব। 

সেখানের জমকালো আয়োজনে পারফর্ম করবেন গ্র্যামি-অ্যাওয়ার্ড জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা, এছাড়া গান গাইবেন দেশটির দুই বিখ্যাত শিল্পী আলেহান্দ্রো ফের্নান্দেস ও বেলিন্দা। 

মেক্সিকো সিটি কনসার্টে ফুটে উঠবে দেশটির সংস্কৃতি। এছাড়া আরও থাকবে আদিবাসীদের জীবনব্যবস্থা ও আধুনিক লোক শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের পরই সেখানে মাঠে গড়াবে আসরের প্রথম ম্যাচ, স্বাগতিক মেক্সিকো লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।


পরদিন টরন্টোয় হবে কানাডা পর্বের প্রথম ম্যাচ, স্বাগতিকরা মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। এই ম্যাচের আগে অনুষ্ঠানে পারফর্ম করবেন দেশটির শিল্পী অ্যালাইস মোরিসেট, মাইকেল বাবল, অ্যালেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স ও সঞ্জয় দেব। ফিফা জানিয়েছে, কানাডায় অনুষ্ঠেয় এই কনসার্টে দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনব্যবস্থার নানা দিক ফুটে উঠবে। 

পরদিন যুক্তরাষ্ট্রের পর্বের প্রথম ম্যাচ হবে লস অ্যাঞ্জেলসে, স্বাগতিকরা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। এই ম্যাচের আগের অনুষ্ঠানে মূল আকর্ষণ গায়িকা ও গীতিকার কেটি পেরির উপস্থিতি। 

আরও পারফর্ম করবেন ‘ফিউচার’ নামে সুপরিচিত অ্যাটলান্টা র‌্যাপের তারকা নেইভ্যাডিয়াস উইলবার্ন। এছাড়া থাকবেন আনিটা, লিসা, রেমা ও টাইলা। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোনো আসর হবে একাধিক দেশে। 

২০০২ সালে বিশ্বকাপ বসেছিল দক্ষিণ কোরিয়া ও জাপানে। সেবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল দক্ষিণ কোরিয়ায়। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮টি দেশ, ম্যাচ হবে মোট ১০৪টি। ১৬টি শহরে হবে ম্যাচগুলো এবং ফাইনাল হবে ১৯ জুলাই, নিউ ইয়র্কে।

 

ডিসি/আপ্র/০৯/০৫/২০২৬

 


 

সংশ্লিষ্ট খবর

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ
২৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে খেলছেন ভারতের এই তারকা ব্...

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় নেওয়ার উপযুক্ত সময় এখনই বলে মনে করেন জাতীয় দলের কোচ লিওনেল...

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই