গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব: সাকিব

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১১:১৩ এএম ২০২৬
হয়রানি বন্ধের নিশ্চয়তা পেলে পরশুই দেশে ফিরব: সাকিব
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জানিয়েছেন, আইনি প্রক্রিয়ায় হয়রানি না করার নিশ্চয়তা পেলে তিনি দ্রুতই দেশে ফিরতে প্রস্তুত।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আইনের মুখোমুখি হতে চাই, কিন্তু আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ কোনো প্রটোকল চাই না, শুধু সাধারণ নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ার সময় হয়রানি না করার নিশ্চয়তা চাই। এই নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব।

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অলরাউন্ডার। তিনি জানান, ক্রিকেট ক্যারিয়ার শেষে পুরোপুরি রাজনীতিতে সময় দেওয়ার পরিকল্পনা রয়েছে তার। দল পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, আমার পল্টি দেওয়ার অভ্যাস নেই। ছোট দলেও খেলেছি, সেখানেও অনুগত ছিলাম।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেন, কোনো দলকে দীর্ঘ সময় নিষিদ্ধ করে রাখা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তার মতে, জোর করে দমন করে রাখলে দেশের বা রাজনীতির উন্নতি হয় না।

রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে সাকিব বলেন, একই ভুলের পুনরাবৃত্তি হলে এই চক্র চলতেই থাকবে। কাউকে না কাউকে এই ধারা শেষ করতে হবে।

নিজ নির্বাচনী এলাকা মাগুরা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাকে আবারও সমর্থন দেবে বলে বিশ্বাস তার। তবে সাম্প্রতিক পরিস্থিতি ও দলের সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। তবে আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বর্তমানে তার বিরুদ্ধে হত্যা মামলা, চেক জালিয়াতি ও শেয়ারবাজার সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে।

এসব মামলার আইনগত মোকাবিলা করতে আগ্রহী হলেও দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে তিনি নিরাপত্তাহীনতা ও হয়রানি’র আশঙ্কার কথা উল্লেখ করেছেন।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ
২৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে খেলছেন ভারতের এই তারকা ব্...

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় নেওয়ার উপযুক্ত সময় এখনই বলে মনে করেন জাতীয় দলের কোচ লিওনেল...

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই