গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৩:৪৬ এএম ২০২৬
উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠলো বাংলাদেশ
ছবি

উজবেকিস্তানের জালে গোলের পর রিয়া-কণাদের উচ্ছ্বাস -ছবি এশিয়ান হকি ফেডারেশন

শুরুতে এগিয়ে যাওয়ার পর, এবার আর পথ হারাল না বাংলাদেশ। রিয়া-কণাদের নৈপুণ্যে এশিয়ান গেমস হকি বাছাইয়ে প্রথম জয় পেল তারা।

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার (২৪ এপ্রিল) ‘এ’ গ্রুপের ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। দলের তিন গোলদাতা আইরিন রিয়া, কণা আক্তার ও রিমন সারিকা।

চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্রয়ে আসর শুরু করা বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠলো।

হংকংকে ৪-০ গোলে উড়িয়ে আসা উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। একাদশ মিনিটে সারিকা পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করে এগিয়ে নেন দলকে। এই আনন্দ অবশ্য উবে যায় পরের মিনিটেই উজবেকিস্তান সমতায় ফিরলে।

পরের দুই কোয়ার্টারে আধিপত্য করে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কণার নিখুঁত হিট জালে জড়ায়। এরপর তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে রিয়া গোল করলে সহজ জয়ের পথে ছুটতে থাকে দল।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে উজবেকিস্তান অধিনায়ক জুলখুমোর খাইদারোভা পেনাল্টি স্ট্রোক থেকে লক্ষ্যভেদ করে ম্যাচ জমিয়ে তোলেন। তবে বাকি সময়ে দৃঢ়তায় ব্যবধান ধরে রাখে বাংলাদেশ।

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে রোববার বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের।

দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ।
সানা/আপ্র/২৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই