গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এইচপির প্রধান হতে যাচ্ছেন কোচ সালাউদ্দিন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫ পিএম, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৪ এএম ২০২৬
এইচপির প্রধান হতে যাচ্ছেন কোচ সালাউদ্দিন
ছবি

ছবি সংগৃহীত

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা থাকে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগের। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য খেলার সূচি আলাদা করে সাজানোর চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। 

 

আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে এইচপির প্রধান কোচ হতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলে কাজ করা এই কোচের ওপরই পরের মৌসুমের জন্য ভরসা রাখতে যাচ্ছে বিসিবি। 

চলতি মাসেই বিসিবি সভাপতি তামিম ইকবাল এইচপি বিভাগ নিয়ে বসবেন। 

এরপর জানা যাবে বিস্তারিত। এ ছাড়া এবারের এইচপি বিভাগে থাকছে না কোনো বয়সের মানদণ্ড। সবকিছু ঠিক থাকলে এইচপির ট্রেনিং শুরু হবে আগামী মে মাসে। 

এরপর জুন মাসে জিম্বাবুয়ে ‘এ’ দল এইচপি বিভাগের সঙ্গে খেলতে আসবে। জুলাইয়ে বাংলাদেশ এইচপি দল সফর করবে দক্ষিণ আফ্রিকায়। সেখানে তারা তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে। 

এরপর ১৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে অস্ট্রেলিয়া সফরে থাকবে বাংলাদেশ হাই-পারফরম্যান্স বিভাগ। এবারও সেখানে টপ এন্ড টি-টোয়েন্টির পরে দুটি চারদিনের ম্যাচ খেলবে তারা। 

এ ছাড়া ইমার্জিং এশিয়া কাপেও এইচপি থেকে ক্রিকেটারদের খেলানোর কথা রয়েছে।

 

ডিসি/আপ্র/২৩/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে