গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৬ জুলাই ২০২৬

মেনু

বিদেশি লিগে দল কিনলেন গেইল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৫ এএম ২০২৬
বিদেশি লিগে দল কিনলেন গেইল
ছবি

ছবি সংগৃহীত

এতদিন ক্রিকেটার হিসেবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ চষে বেড়াতে দেখা গেছে ক্রিস গেইলকে। এবার তিনি অন্য ভূমিকায়। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) ফ্র্যাঞ্চাইজি গ্লাসগো মুগাফিয়ান্সের অন্যতম কর্ণধার হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং গ্রেট। 

ভারতভিত্তিক মুগাফি কোম্পানির অন্যতম মালিক বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করে এবার তার সঙ্গে সহমালিক হলেন গেইল। ইটিপিএল-এর উদ্বোধনী আসর শুরু হবে ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। 

ছয় ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে ৩৩ ম্যাচ হবে এই প্রতিযোগিতায়। স্কটল্যান্ডের গ্লাসগোর সঙ্গে অন্য দলগুলো হলো আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট ও রটারডাম। 


গ্লাসগো ফ্র্যাঞ্চাইজি প্রসঙ্গে ইটিপিএল-এর সহমালিক অভিষেক বলেন, ‘এই যাত্রায় মুগাফি গ্রুপ ও ক্রিস গেইলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।  ইটিপিএল এমন একটি প্ল্যাটফর্ম যা প্রতিভাকে বিকশিত করতে এবং ইউরোপকে বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারে।’ 

গেইল বললেন, ‘গ্লাসগো মুগাফিয়ান্সের সহমালিকের ভূমিকায় আসাটা আমার জন্য এক রোমাঞ্চকর নতুন অধ্যায়ের সূচনা। ইটিপিএল ইতোমধ্যেই বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করছে এবং বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা থেকে আমি আত্মবিশ্বাসী যে এটি বিশেষ কিছু হবে। 

এর মধ্যে সম্ভাবনা রয়েছে প্রতিশ্রুতিশীল স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করার এবং ভবিষ্যতের নায়কদের লালন করার, যারা এই অঞ্চলের খেলাকে আরও শক্তিশালী করবে।’ 

এরই মধ্যে বিশ্ব ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের কিছু রথি-মহারথিরা এই লিগে নাম লিখিয়েছেন। আমস্টারডাম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট লিজেন্ড স্টিভ ওয়াহ ও হকি আইকন জেমি ডায়ার। দলটির অধিনায়ক মিচেল মার্শ। 

বেলফাস্টের সহমালিক গ্লেন ম্যাক্সওয়েল, এডিনবার্গে আছেন নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার কাইল মিলস ও নাথান ম্যাককালাম, অধিনায়ক মিচেল স্যান্টনার।
 

ডিসি/আপ্র/২১/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার নিষিদ্ধ হলেন নেইমার
২৬ জুলাই ২০২৬

এবার নিষিদ্ধ হলেন নেইমার

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই ঝলক দেখিয়েছেন নেইমার। শাপ...

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক
২৬ জুলাই ২০২৬

মেসির জার্সি থেকে শাকিরার পোশাক, নিলামে বিশ্বকাপের স্মারক

২০২৬ ফিফা বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িয়ে থাকা নানা ঐতিহাসিক স্মারক নিলামে তুলেছে বিশ্বখ...

রোজারিওতে পারিবারিক ক্লাবের ম্যাচে গ্যালারিতে মেসি
২৬ জুলাই ২০২৬

রোজারিওতে পারিবারিক ক্লাবের ম্যাচে গ্যালারিতে মেসি

বিশ্বকাপে রানার্সআপ হওয়ার হতাশা পেছনে ফেলে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল ম...

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই লিটন, শরিফুলকে নিয়েও অনিশ্চয়তা
২৫ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে নেই লিটন, শরিফুলকে নিয়েও অনিশ্চয়তা

চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন লিটন কুমার দাস। এই ম্যাচে শরিফুল ইসলামের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

সাহাবুদ্দিন বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও মো. সাহাবুদ্দিন বর্তমান নির্বাচিত সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধাশীল ছিলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে