গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নাহিদের জোড়া আঘাতে চাপে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:২৬ এএম ২০২৬
নাহিদের জোড়া আঘাতে চাপে নিউজিল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুরুতেই দারুণ বোলিংয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। পাওয়ার প্লের ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে সফরকারী নিউজিল্যান্ডকে চাপে রাখে স্বাগতিকরা।

শুরুর চার ওভারে একেবারেই রান তুলতে পারেনি কিউই ব্যাটাররা। এই সময়ে একটি করে মেডেন ওভার করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। প্রথম চার ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল মাত্র ৩ রান।

পঞ্চম ওভারে কিছুটা আক্রমণাত্মক হন নিক কেলি। তাসকিনের টানা দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান তিনি। পরের ওভারে শরিফুলের বলেও একটি চার আসে। তবে বাউন্ডারি এলেও রানের গতি খুব একটা বাড়াতে পারেনি সফরকারীরা।

অষ্টম ওভারে আক্রমণে এসে তাৎক্ষণিক সাফল্য এনে দেন নাহিদ রানা। হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউ করে ফেরান তিনি। পরের ওভারের প্রথম বলেই আবার আঘাত হানেন এই পেসার। উইল ইয়াংকে ৭ রানে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন নাহিদ। দলীয় ২৫ ও ২৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

নাহিদের প্রথম দুই ওভার ছিল দুর্দান্ত—মাত্র ১ রান দিয়ে একটি মেডেনসহ নেন ২ উইকেট।

তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রথম ওয়ানডেতে ২৬ রানে হারের পর সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা। তবে এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এসেছে। আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, ডিন ফক্সক্রফট, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুহাম্মদ আব্বাস, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ও’রোরকে, জেইডেন লেনক্স।

এসি/আপ্র/২০/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ
২৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে খেলছেন ভারতের এই তারকা ব্...

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় নেওয়ার উপযুক্ত সময় এখনই বলে মনে করেন জাতীয় দলের কোচ লিওনেল...

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই