গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৪:৪১ এএম ২০২৬
পাওয়ার প্লেতে বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট
ছবি

ছবি সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করছে টাইগাররা। কিউইদের চাপে রেখে পাওয়ার প্লেতে ১ উইকেট তুলতে পেরেছে বাংলাদেশ দল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৮ রান। হেনরি নিকোলস ২৪ বলে ১৯ রান ও উইল ইয়ং ১৩ বলে ৫ রানে অপরাজিত আছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতে দেখে শুনেই এগোচ্ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। তবে সুবিধা করতে পারেননি নিক কেলি। সপ্তম ওভারের তৃতীয় বলে এই কিউই ব্যাটারের স্ট্যাম্প ভেঙে দেন শরিফুল।

এরপর দলের হাল ধরেন ওপেনার হেনরি নিকোলস ও উইল ইয়ং। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে সফরকারীরা।

এসি/আপ্র/১৭/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় নেওয়ার উপযুক্ত সময় এখনই বলে মনে করেন জাতীয় দলের কোচ লিওনেল...

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই