গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এবার খেলা নয়, নতুন পরিচয়ে আসছেন সাকিব

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৬ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ২৩:০৫ এএম ২০২৬
এবার খেলা নয়, নতুন পরিচয়ে আসছেন সাকিব
ছবি

ছবি সংগৃহীত

ক্রিকেটার থেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ বহুমাত্রিক পরিচয়ের সঙ্গে এবার নতুন ভূমিকায় আসছেন সাকিব আল হাসান। প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তিনি চালু করতে যাচ্ছেন একটি নতুন ডিজিটাল সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’।

বর্তমানে রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। যুক্তরাষ্ট্রে বসেই তিনি এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শিগগিরই যাত্রা শুরু করবে এই প্ল্যাটফর্ম।

‘বিয়ন্ড বাংলা’ হবে একটি দ্বিভাষিক সংবাদমাধ্যম, যেখানে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংবাদ প্রকাশ করা হবে। যদিও বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে, তবে আন্তর্জাতিক পাঠকের কথা মাথায় রেখে ইংরেজি কনটেন্টও থাকবে সমান গুরুত্বে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হলেও সাকিব নিজেই সরাসরি তত্ত্বাবধান করবেন এর কার্যক্রম।

এই ডিজিটাল প্ল্যাটফর্মে শুধু লিখিত সংবাদ নয়, ভিজ্যুয়াল কনটেন্টও থাকবে। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা ও বিনোদন সব ধরনের খবরই গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি।

নতুন এই উদ্যোগ নিয়ে সাকিব বলেন, চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।

একজন ক্রীড়াবিদ হিসেবে বিশ্বজুড়ে পরিচিত সাকিব এবার গণমাধ্যমে প্রবেশ করে নতুন এক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন যা বাংলাদেশের মিডিয়া জগতে ভিন্ন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে।

এসি/আপ্র/১৩/৪/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে