গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আবাহনী-মোহামেডান দ্বৈরথে ফিরছে লিগের উত্তাপ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯ পিএম, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০০ এএম ২০২৬
আবাহনী-মোহামেডান দ্বৈরথে ফিরছে লিগের উত্তাপ
ছবি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক বিরতি শেষে দেশের ঘরোয়া ফুটবল ফিরেছে ফেডারেশন কাপ দিয়ে। তবে ফুটবলপ্রেমীদের মূল নজর এখন বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল)। 

আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে লিগের লড়াই, আর ফেরার দিনেই কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসছে হাইভোল্টেজ এক ম্যাচের আসর। 

মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়। টি-স্পোর্টসের পর্দায় সরাসরি সম্প্রচার হবে মর্যাদার এই ঢাকা ডার্বি। চলতি মৌসুমে লিগে এটি দুই দলের দ্বিতীয় মুখোমুখি লড়াই। প্রথম দেখায় পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছিল মোহামেডান। 

তাই আবাহনীর সামনে এবার শুধু পয়েন্ট অর্জন নয়, প্রথম পর্বের সেই হারের বদলা নেওয়ার সুযোগও। যদিও প্রথম ম্যাচে জয় পেয়েছিল মোহামেডান, লিগ টেবিলে তারা পিছিয়েই আছে। ১১ ম্যাচে মাত্র দুই জয়ে ১১ পয়েন্ট নিয়ে আলফাজ আহমেদের দল অবস্থান করছে ষষ্ঠ স্থানে।


অন্যদিকে শিরোপার লড়াইয়ে ভালোভাবেই টিকে আছে আবাহনী। সমান ম্যাচে ৫ জয়, ৪ ড্র ও ২ হারে ১৯ পয়েন্ট নিয়ে তারা আছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তাদের ব্যবধান মাত্র ৫ পয়েন্ট। 

এই ম্যাচে জয় পেলে দ্বিতীয় স্থানে থাকা ফর্টিস এফসিকে পেছনে ফেলে দুই নম্বরে উঠে আসবে ধানমন্ডির ক্লাবটি। একই দিনে আরও দুটি ম্যাচ রয়েছে বিএফএলে। বিকেল সাড়ে ৩টায় মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে ফকিরেরপুল। 

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে খেলবে পিডব্লিউডি। 

তবে দিনের অন্য ম্যাচগুলোর চেয়ে দর্শকদের বাড়তি আগ্রহ থাকবে কুমিল্লার ঢাকা ডার্বি ঘিরেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে হাসবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

 

ডিসি/আপ্র/০৯/০৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক
২৪ সেপ্টেম্বর ২০২৬

দলে আসা তরুণদের মাঝে দারুণ সম্ভাবনা দেখছেন ব্রাজিল অধিনায়ক

সবশেষ বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে চার বছর পরের আসরের জন্য এরই মধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে