গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ব্রাজিলের পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩ পিএম, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৮:৫১ এএম ২০২৬
ব্রাজিলের পেদ্রোর হ্যাটট্রিকে চেলসির জয়
ছবি

ছবি সংগৃহীত

অ্যাস্টন ভিলার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ার ধাক্কা দারুণভাবে সামলে নিল চেলসি। জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে পেল দাপুটে জয়। প্রিমিয়ার লিগে বুধবার ভিলার মাঠে ৪-১ গোলে জিতেছে চেলসি। 

 

দগলাস লুইসের গোলে দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে এরপর, পজেশন ও আক্রমণে আধিপত্য করে চেলসি। ৩৫তম মিনিটে খুব কাছ থেকে সমতা টানেন পেদ্রো। 

বিরতির আগে এন্সো ফের্নান্দেসের থ্রু বল ধরে, ডি-বক্সে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করা চেলসি ৫৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ায়। এই গোলেও জড়িয়ে পেদ্রোর নাম, তার পাস থেকেই গোলটি করেন কোল পামার। আর ৬৪তম আলেহান্দ্রো গার্নাচারোর পাস ধরে ডান পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন পেদ্রো। 

 

গত গ্রীষ্মে চেলসিতে যোগ দেওয়া এই ফুটবলার দলটির হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন। এবারের লিগে ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের গোল হলো ১৪টি। ২৯ ম্যাচে ১৩ জয় ও ৯ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে চেলসি। 

সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে লিভারপুল। ৫১ পয়েন্ট নিয়ে চারে আছে অ্যাস্টন ভিলা।

 


ডিসি/আপ্র/ ৫/৩/২০২৬

সংশ্লিষ্ট খবর

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান
১০ সেপ্টেম্বর ২০২৬

আইসিসি সেরার লড়াইয়ে অস্ট্রেলিয়ায় জয়ের নায়ক হাসান

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক হাসান মাহমুদের সামনে দারুণ এক স্বীকৃতির হাতছ...

বড় লিডের পথে ইংল্যান্ড
১০ সেপ্টেম্বর ২০২৬

বড় লিডের পথে ইংল্যান্ড

টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। তৃতীয় এবং শেষ ম্যাচেও পাকিস্তানকে পাত্ত...

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

জাপানের বিপক্ষে হেরে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ

 চ্যালেঞ্জার পুলের দারুণ আত্মবিশ্বাস নিয়ে দারুণ লড়াই করলেন আইরিন-শারিকারা। কিন্তু শক্তিশালী জাপ...

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি
১০ সেপ্টেম্বর ২০২৬

আসিয়ান কাপের দল থেকে ছয়জনকে বাদ দিলেন কোচ ডুলি

আসন্ন আসিয়ান কাপকে সামনে রেখে শেষ মুহূর্তের গোছগাছ সারতে গিয়ে নিজের ক্যাম্পের দলে কাটছাঁট করেছেন কোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে