গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

আজ সকালে দেশে ফিরেছেন মুশফিক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৪ পিএম, ০২ মার্চ ২০২৬ | আপডেট: ০১:৪৭ এএম ২০২৬
আজ সকালে দেশে ফিরেছেন মুশফিক
ছবি

ছবি সংগৃহীত

পবিত্র উমরাহ পালন শেষে অবশেষে দেশে ফেরার স্বস্তির খবর দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সৌদি আরব থেকে দেশে ফেরার পথে আকাশপথ বন্ধ হয়ে পড়ায় তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।

এর পর থেকে বাঙ্গালদেশের ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মনে চলতে থাকে অনিশ্চয়তার ঝড়। অবশেষে  সবার মনে স্বস্তি ফিরিয়ে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। আজ সকাল ১০টায় ঢাকায় নামেন তিনি। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়। উমরাহ শেষ করে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর ফ্লাইটটি আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সৌদিতেই অবস্থান করতে হয় মুশফিককে।

রোববার(১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিক জানান, তিনি দেশে ফেরার বিমানে উঠেছেন। পোস্টে তিনি লেখেন,  আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।

এর আগে, মুশফিকের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে মনিটর করছেন। তিনি বলেন, মুশফিকের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। আশা করা হচ্ছিল, সোমবার (২ মার্চ) সকালেই একটি ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

এসি/আপ্র/০২/০৩/২০২৬

 

 

 

 

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

আবারো দ্রুততম মানব-মানবী ইমরানুর রহমান ও শিরিন আক্তার
২৪ অক্টোবর ২০২৬

আবারো দ্রুততম মানব-মানবী ইমরানুর রহমান ও শিরিন আক্তার

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকসে আবারো দেশের দ্রুততম মানব ও মানবী হয়েছেন ইমরানুর রহমান ও শিরিন আক্...

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে মেসি, ভক্তদের উচ্ছ্বাস
২৩ অক্টোবর ২০২৬

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে মেসি, ভক্তদের উচ্ছ্বাস

স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করতে দেশটির ওবিয়েদো শহরে পৌঁছেছেন আর্জে...

৪২৯ রান টপকে ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার অবিশ্বাস্য ইতিহাস
২৩ অক্টোবর ২০২৬

৪২৯ রান টপকে ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার অবিশ্বাস্য ইতিহাস

ব্যাটিংয়ের স্বর্গে রেকর্ডের পর রেকর্ড গড়েও শেষ রক্ষা হলো না ইংল্যান্ডের। অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর...

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
২২ অক্টোবর ২০২৬

অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন

রহস্যের বার্তা নিয়ে জাতীয় দলে এসে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেলেন আলিস আল ইসলাম।ওয়ানডে অভিষেকে খরুচে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে