গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৪ এএম ২০২৬
ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল
ছবি

ছবি সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী বুধবার। প্রথম টেস্টের আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের অনুশীলন। ঘরের মাঠের এই সিরিজ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছে কোচিং প্যানেলে। 

ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি রয়েছে আশরাফুলের। ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দিলেও চুক্তি শেষ না হওয়া পর্যন্ত বিসিবির অন্য কোনো দায়িত্বে থাকবেন তিনি। বিসিবি থেকে এমনটিই জানানো হয়েছে তাকে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।


আশরাফুল বলেন, 'আজকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে আর থাকছি না। যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে তাই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানিয়েছে অন্য বিভাগে দায়িত্ব দেবে। 

 

কোথায় দেওয়া হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।' সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের ব্যর্থতায় অনেক দিন ধরেই সমালোচিত হচ্ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিল বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাউদ্দিন। 

 

পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনাতে রয়েছেন দুই-তিন জন। এরমধ্যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, এবং শ্রীলঙ্কার সাবেক একজন ক্রিকেটার রয়েছেন।

ডিসি/আপ্র/২৫/১০/২০২৭
 

সংশ্লিষ্ট খবর

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা
২৫ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অরের দৌড়ে নাটকীয় মোড়, লড়াইয়ে ৩ তারকা

ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর। আগামীকাল (সোমব...

জাতীয় দলে শৃঙ্খলাভঙ্গে ‘জিরো টলারেন্স’ বাফুফের
২৫ অক্টোবর ২০২৬

জাতীয় দলে শৃঙ্খলাভঙ্গে ‘জিরো টলারেন্স’ বাফুফের

মাঠের ফুটবলের চেয়ে সম্প্রতি মাঠের বাইরের ইস্যু নিয়েই বেশি আলোচনায় দেশের ফুটবল। বিশেষ করে জাতীয় দলের...

হামজাকে ছাড়াই সাফের প্রথম ম্যাচ, স্ট্রাইকার সংকটে ডুলি
২৫ অক্টোবর ২০২৬

হামজাকে ছাড়াই সাফের প্রথম ম্যাচ, স্ট্রাইকার সংকটে ডুলি

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্প। দক্ষিণ এশিয়ার শ্র...

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
২৪ অক্টোবর ২০২৬

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই