গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৫ অক্টোবর ২০২৬

মেনু

এবার চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৪৮ পিএম, ২৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২১ এএম ২০২৬
এবার চসিকের পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত
ছবি

ডা. শাহাদাত হোসেন

একেএম ফজলুল হক: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়রের দায়িত্ব পালন করে আসা ডা. শাহাদাত হোসেনকে এবার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব জুয়েল রানা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ডা. শাহাদাত হোসেন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন, ২০২৬-এর ৪ ধারার ৩ উপধারা অনুযায়ী, তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতাও পাবেন তিনি।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. শাহাদাত হোসেন। ওই নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে তিনি মামলা করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে আদালতের দ্বারস্থ হন শাহাদাত।

২০২৪ সালের ১ অক্টোবর নির্বাচনী ট্রাইব্যুনাল তাঁর করা মামলার রায়ে ডা. শাহাদাত হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করেন। আদালতের ওই রায়ের পর ৮ অক্টোবর নির্বাচন কমিশন তাঁকে মেয়র ঘোষণা করে সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। পরে ৩ নভেম্বর তিনি মেয়র হিসেবে শপথ নেন।

এবার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগের মধ্য দিয়ে একই সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালনের পর প্রশাসকের দায়িত্বও পেলেন ডা. শাহাদাত হোসেন। 
সানা/আপ্র/২৫/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না
২৫ অক্টোবর ২০২৬

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে আইজিপি

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু
২৫ অক্টোবর ২০২৬

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজনের মৃত্যু

মোঃ নুর জামাল হক: রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর সময় গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়ে...

চতুর্থ দিনেও অচল সাজেক সড়ক, পর্যটন ব্যবসায়ীরা ক্ষতির মুখে
২৫ অক্টোবর ২০২৬

চতুর্থ দিনেও অচল সাজেক সড়ক, পর্যটন ব্যবসায়ীরা ক্ষতির মুখে

সড়করাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চতুর্থ দিনে গড়িয়েছে। অবরোধকারী সাজেক...

প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রামে ভক্তদের ঢল, সন্ধ্যায় ফানুস উৎসব
২৫ অক্টোবর ২০২৬

প্রবারণা পূর্ণিমায় চট্টগ্রামে ভক্তদের ঢল, সন্ধ্যায় ফানুস উৎসব

কারও হাতে পদ্মফুল, কারও হাতে ফলমূল ও পূজার উপকরণ। কেউ বুদ্ধমূর্তির সামনে ফুল নিবেদন করছেন, কেউ আবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই