গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

আবুধাবি টেস্টে ৪৪৩ রানের বড় লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:২২ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:০২ এএম ২০২৬
আবুধাবি টেস্টে ৪৪৩ রানের বড় লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ৪১৮ রানের। এরই মধ্যে বাংলাদেশের লিড হয়ে গেছে ৪৪৩। তারপরও ইনিংস ঘোষণা করেনি টাইগাররা।

আবুধাবি টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৩৭ রান নিয়ে চতুর্থ দিনের লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ দল। সেঞ্চুরির অপেক্ষায় আছেন লিটন ৮১ রানে। ৩৮ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ।

টেস্টে তৃতীয় দিন শেষেই ৩২৯ রানের লিড নিয়ে চালকের আসনে ছিল বাংলাদেশ। ৬ উইকেট ২২৩ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে টাইগাররা।

এর আগে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড পায় বাংলাদেশ।

আফগানিস্তানের ইনিংসে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। সেঞ্চুরি হাঁকিয়েছেন রহমত শাহ। ২১৬ বলে ১০ চার আর ২ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন তিনি।

তৃতীয় দিনের সকালেই আফগানদের কোণঠাসা করে দিয়েছে বাংলাদেশ। এবাদত হোসেন আর হাসান মাহমুদের তোপে ১ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে আফগানরা। এর মধ্যে হাসান মাহমুদ করে বসেছেন হ্যাটট্রিক।

দিনের তৃতীয় ওভারে আঘাত হানেন এবাদত হোসেন। ইকরাম আলি খিলকে (৩২) পরিষ্কার বোল্ড করে দেন তিনি।

পরের ওভারে টানা দুই বলে দুই উইকেট হাসান মাহমুদের। দুর্দান্ত এক ডেলিভারিতে ইসমত আলমের (১) অফস্টাম্প উপড়ে দেন এই পেসার। পরের বলে সুইংয়ে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ কায়েস আহমেদ (০)।

হ্যাটট্রিক বলে হয় নাটক। আফগান ব্যাটার জিয়াউর রহমানের ব্যাটের পাশ দিয়ে বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার সেটা নাকচ করে দেন।

রিভিউ নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিভিউতে দেখা যায়, বল ব্যাটে না লাগলেও প্যাডে লেগেছে আর আঘাত হানতো অফস্টাম্পে। এলবিডব্লিউ জিয়াউর রহমান। হ্যাটট্রিকের আনন্দে মাতেন হাসান মাহমুদ।

এরপর ইয়ামিন আহমেদজাইকে উইকেটরক্ষকের ক্যাচ বানিয়ে ফাইফারও পূর্ণ করেন হাসান। টেস্টে এটি তার চতুর্থ ফাইফার বা পাঁচ উইকেট শিকার।

হাসান মাহমুদ ৫৫ রানে নেন ৫টি উইকেট। আরেক পেসার এবাদত হোসেন ৫৬ রানে শিকার করেন ৪টি। একটি উইকেট মেহেদী হাসান মিরাজের।

এসি/আপ্র/১২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক
১২ অক্টোবর ২০২৬

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের ওপেনার অভিষেক শর্মা বিশ্ব রেকর্ড গড়েছেন।...

সোবহানার সেঞ্চুরি, রেকর্ড জুটির পরও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার
১১ অক্টোবর ২০২৬

সোবহানার সেঞ্চুরি, রেকর্ড জুটির পরও অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের হার

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চমৎকার সেঞ্চুরি করলেন সোবহানা মোস্তারি। নিগার সুলতানার সঙ্গে গড়লেন জুটির রেকর্ড।...

প্রতিপক্ষের চুল টেনে শাস্তির মুখে ভিনিসিউস, চাইলেন ক্ষমা
১১ অক্টোবর ২০২৬

প্রতিপক্ষের চুল টেনে শাস্তির মুখে ভিনিসিউস, চাইলেন ক্ষমা

ভিয়ারেয়াল মিডফিল্ডারের চুল টেনে লাল কার্ড দেখা ভিনিসিউস জুনিয়রের সামনে অপেক্ষা করছে আরও বড় শাস্তি। ব...

মুশফিক-শান্তর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ
১১ অক্টোবর ২০২৬

মুশফিক-শান্তর ব্যাটে স্বস্তিতে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটে তৃতীয় দিনকে বলা হয় ‘মুভিং ডে।’ এই দিনই মোটামুটি ঠিক হয় ম্যাচের সম্ভাব্য ফল। চলতি আবু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে