গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায় না: হাইকোর্ট

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২৪ এএম ২০২৬
প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায় না: হাইকোর্ট
ছবি

ছবি সংগৃহীত

অকাট্য প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায় না। কেননা নির্দোষ ব্যক্তিও পুলিশি হয়রানি এড়াতে পালিয়ে থাকতে পারে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ রায় প্রকাশিত হয়েছে।

ঘুষ ও দুর্নীতির অভিযোগে নিম্ন আদালতে ৩ বছরের দণ্ডপ্রাপ্ত ছাতক উপজেলা সেটেলমেন্ট অফিসের সাবেক রেকর্ড কিপার নীল বরণ ত্রিপুরাকে খালাস দিয়ে এ রায়ে দিয়েছেন হাইকোর্ট।

রায়ে বলা হয়, দাপ্তরিক রেকর্ডে অনিয়ম বা ভুয়া নোটিশ ইস্যুর ঘটনা আসামির বিরুদ্ধে গভীর সন্দেহ সৃষ্টি করতে পারে, তবে আইনি মানদণ্ড অনুযায়ী গুরুতর সন্দেহ কখনোই সন্দেহাতীত প্রমাণের স্থলাভিষিক্ত হতে পারে না।

মামলার নথিসূত্রে জানা যায়, আসামি নীল বরণ ত্রিপুরা ১৯৯১ সালের ৯ অক্টোবর থেকে ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জের ছাতক উপজেলা সেটেলমেন্ট অফিসে রেকর্ড কিপার হিসেবে দায়িত্ব পালন করেন । পরে তিনি বগুড়া জোনাল সেটেলমেন্ট অফিসে বদলি হন। দায়িত্ব পালনকালে তিনি কর্মকর্তা ও সহকারী সেটেলমেন্ট অফিসারের স্বাক্ষর জাল করে ভুয়া আপিল নম্বর, নোটিশ ও রসিদ ইস্যু করেন। এছাড়া বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন—এমন অভিযোগে ২০১০ সালের ১৪ এপ্রিল ছাতক থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হলে ২০২২ সালের ৩০ মার্চ সিলেটের বিশেষ জজ আদালত আসামিকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৬৯ হাজার টাকা জরিমানা করেন।

রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের পর গত ১৪ সেপ্টেম্বর তিনি খালাস পান। রায়ে আদালত বলেন, রাষ্ট্রপক্ষের সাক্ষীরা আসামির বিরুদ্ধে ঘুষ লেনদেনের দাবি করলেও আদালতে অর্থদেওয়ার সুনির্দিষ্ট তারিখ, সময়, স্থান বা অর্থের সঠিক পরিমাণ প্রমাণ করতে পারেননি। এছাড়া এজাহারে উল্লিখিত অভিযোগের সঙ্গে আদালতে দেওয়া মৌখিক সাক্ষ্যের অসঙ্গতি রয়েছে। মূল সাক্ষীকে আদালতে পরীক্ষা করা হয়নি। মূল সাক্ষীকে বাদ দিয়ে তদন্ত কর্মকর্তার মাধ্যমে শোনা কথা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না বলে জানান আদালত।

এসি/আপ্র/১২/১০/২০২৬
 

 

সংশ্লিষ্ট খবর

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে
১১ অক্টোবর ২০২৬

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি...

মুগ্ধসহ ১১ জনকে হত্যা মামলায় হাবিব হাসানসহ ২৬ জনের বিচার শুরু
১১ অক্টোবর ২০২৬

মুগ্ধসহ ১১ জনকে হত্যা মামলায় হাবিব হাসানসহ ২৬ জনের বিচার শুরু

জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা...

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
১১ অক্টোবর ২০২৬

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের র...

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে ‘যৌতুক’ হিসেবে গণ্য করা...

গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ
১১ অক্টোবর ২০২৬

গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ

গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে বাণিজ্যিক আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে